শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

নবীন নিউজ, ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ০১:২৭ পি.এম

সংগৃহীত ছবি

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। দীর্ঘ দুই যুগের ক্যারিয়ারে দেশের জার্সিতে বিদায় বলেছেন টি-টোয়েন্টিকেও। এখন থেকে শুধু সাদা পোশাকেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত এ ব্যাটারকে। বাংলাদেশের জার্সিতে শত টেস্ট খেলার রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে তাকে। রঙ্গিন পোশাক তুলে রাখার পর তার প্রশংসায় মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তরুণ ক্রিকেটারদের জন্য মুশফিককে এক অনুসরণীয় নাম— এমনটাও মনে করেন তিনি।

একটু দেরিতে হলেও ওয়ানডেতে মুশফিকের প্রস্থানের খবরটি পৌঁছেছে বাংলাদেশের সাবেক বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছে। পেসারদের দায়িত্বে থাকলেও মুশফিককে কাছ থেকেই দেখেছেন তিনি। বাংলাদেশের হয়ে দীর্ঘ সময় ওয়ানডে খেলা এই ক্রিকেটারের বিদায় আবেগাপ্লুত করেছে অ্যালান ডোনাল্ডকেও। সামাজিক যোগাগোগমাধ্যমে দিয়েছেন আবেগঘন বার্তাও।

ইনস্টাগ্রামে অ্যালান ডোনাল্ড লেখেন, আমি আজ সকালেই জানতে পারলাম যে মুশফিক ওয়ানডে থেকে অবসর নিয়েছে। আমি বাংলাদেশ ক্রিকেটে যত দিন কাটিয়েছি, তার সঙ্গে আমার যতটুকু মেশা হয়েছে, উপভোগ করেছি। একজন দুর্দান্ত পেশাদার, যে খেলার সবগুলো বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করে।

মাঠে মুশফিকের নিবেদন নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। মুশফিকের ক্যারিয়ারের প্রতিটি সময় ছিল পেশাদারিত্বের অসাধারণ দৃষ্টান্ত। প্রায় ১৯ বছর জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার অনুশীলন তরুণদের জন্য আদর্শের হতে পারে বলে মনে করছেন ডোনাল্ড।

পোস্টে ডোনাল্ড আরও লেখেন, আমার জন্য ব্যাপারটা হলো আপনি অনুশীলনকে কতটা মূল্য দেন, মুশি এই জায়গায় চূড়ান্ত পেশাদার। যারা কাউকে অনুসরণ করতে চায়, তুমি তাদের জন্য দারুণ একজন। সামনে যা আছে, তার জন্য শুভকামনা রইল।

উল্লেখ্য, ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো মাঠে নামেন তিনি। বৃষ্টিতে ভেসে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলা হয়নি তার।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ