নবীন নিউজ ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৭ এ.এম
সংগৃহীত ছবি
অনেক আশা নিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তান। ২৯ বছর পর নিজেদের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। অথচ, নিজেদের আয়োজিত টুর্নামেন্টে নিজেরাই সবার আগে বাদ পড়ার শঙ্কায়!
গ্রুপপর্বে এরই মধ্যে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে বসেছে পাকিস্তান। ম্যাচ বাকি শুধু বাংলাদেশের বিপক্ষে। তবে মাত্র এক ম্যাচ বাকি থাকলেও কাগজে-কলমে এখনো টুর্নামেন্টে টিকে আছে পাকিস্তান। তবে তাদের অনেক কিছু নির্ভর করছে বাংলাদেশের পারফরম্যান্সের ওপর।
টুর্নামেন্টে বাংলাদেশও প্রথম ম্যাচে হেরে গেছে ভারতের বিপক্ষে। আজ সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচ জিতলে সরাসরি সেমিফাইনাল নিশ্চিত করবে নিউজিল্যান্ড ও ভারত। কারণ, গ্রুপপর্বে তখন ২টি করে জয় হয়ে যাবে দুই দলেরই। অন্যদিকে, টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে টাইগারদের। পাকিস্তানও টুর্নামেন্টে টিকে থাকবে বাংলাদেশ ম্যাচ জিতলে। সেক্ষেত্রে গ্রুপের শেষ দুই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দলগুলোকে। সেই দুই ম্যাচে পাকিস্তান লড়বে বাংলাদেশের বিপক্ষে আর ভারত লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।
আজ বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে আর নিজেদের শেষ ম্যাচে পাকিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে, একইসাথে নিউজিল্যান্ড যদি ভারতের কাছে হারে; তাহলেই কেবল সেমিফাইনালে উঠতে পারবে পাকিস্তান। সমীকরণটা বেশ কঠিন তাদের জন্য।
অন্যদিকে, বাংলাদেশের সেমিফাইনালে খেলতে হলে আজকে তো জিততে হবেই, শেষ ম্যাচে ভারতের বিপক্ষে হার কামনা করতে হবে নিউজিল্যান্ডেরও। অবশ্য, বাকি থাকা ২ ম্যাচে বাংলাদেশ যদি জেতে আর নিউজিল্যান্ডও শেষ ম্যাচে ভারতকে হারায়, তখন দুই দলের পয়েন্ট হবে সমান ৪। সেক্ষেত্রে চলে আসবে রানরেটের হিসাব। তবে এসব সমীকরণ মেলানোর জন্য সবার আগে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ