নবীন নিউজ, ডেস্ক ২৩ জানু ২০২৫ ০৯:৫৮ এ.এম
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে অল্পতেই বেঁধে ফেলে ভারত। জস বাটলার ছাড়া জ্বলে উঠতে পারেননি সফরকারীদের আর কোনও ব্যাটার। তারপর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতেই সাত উইকেটের জয় তুলে নেয় ভারত।
বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ১২.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে হেসেখেলে জয়ের বন্দরে পৌঁছে ভারত।
এ দিন লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেককে নিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন সাঞ্জু স্যামসন। পঞ্চম ওভারে চার বলের মধ্যে তাদের দুজনকেই হারায় স্বাগতিকরা। জোফরা আর্চারের কাছে ২০ বলে ২৬ রানে ফেরেন স্যামসন। একই ওভারে ডাক মারেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
দলীয় ৪১ রানে ২ উইকেট হারানোর পর তিলক ভার্মাকে নিয়ে ৮৪ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়েন অভিষেক। ২০ বলে হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৩৪ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৯ রান করে উইকেট হারান অভিষেক। তিলক ১৯ ও হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন। ইংল্যান্ডের পক্ষে আর্চার দুটি ও এক উইকেট নেন আদিল রশিদ।
এর আগে, শুরুতে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভারতীয় বোলাররা। দুই উইকেট তুলে নেন আর্শদীপ সিং। অষ্টম ওভারে জোড়া আঘাত করেন বরুণ চক্রবর্ত্তী। তারপর ইংলিশদের ভোগান হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।
ব্যক্তিগত ইনিংসে ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন জস বাটলার। এছাড়া, দুই অঙ্কের ঘরে রান ছিল হ্যারি ব্রুক (১৭) ও আর্চারের (১২) ব্যাটে।
সর্বোচ্চ তিন উইকেট নেন বরুণ। দুটি করে পান আর্শদীপ, হার্দিক ও অক্ষর।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ