নবীন নিউজ ডেস্ক ০৫ ডিসেম্বার ২০২৪ ০১:৪৮ পি.এম
ছবি- সংগৃহীত।
টি-টোয়েন্টিতে রানের উৎসব যেন আপাতত থামছেই না। চলতি বছরেই একাধিকবার দেখা গেল ২০ ওভারের ক্রিকেটে রানের রেকর্ড ভাঙা-গড়ার উৎসব। ভারত বাংলাদেশের বিপক্ষে করেছে ২৯৭ রান। যেটা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোর জন্য সর্বোচ্চ। এরপরেই জিম্বাবুয়ে নিজেদের স্কোরবোর্ডে তুলেছিল ৩৪৪ রান। যেটা টি-টোয়েন্টির যেকোন পর্যায়েই সর্বোচ্চ রানের রেকর্ড।
এবার সবকিছুকে ছাপিয়ে গেল ভারতের সৈয়দ মুস্তাক আলী ট্রফির সিকিম ও বারোদার ম্যাচ। সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রান তুলেছে বারোদা। মাত্র ১৭.২ ওভারেই এই ল্যান্ডমার্ক স্পর্শ করে বারোদা। শেষ পর্যন্ত তারা থামে ৩৪৯ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড।
সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বেশ কিছু রেকর্ডই নিজেদের করে নিয়েছে বারোদা। দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারেই তোলেন ৯২ রান। পাওয়ারপলের আগেই আসে দলীয় শতরান। তিনে নামা ভানু পানিয়া এরপর শুরু করেন ধ্বংসযজ্ঞ।
৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তার এই ইনিংসের সুবাদেই বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারেই দুইশ পূর্ণ করে দলটি।
১৮তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালেরে ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়।
এমন বিশাল স্কোরের পথে অবশ্য আরও একটা রেকর্ড গড়েছে বারোদা। পুরো ইনিংসে তারা হাঁকিয়েছে ৩৭ ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল ২৭ ছক্কা। বারোদার ইনিংস ছাপিয়ে গেছে তাদেরও।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ