নবীন নিউজ ডেস্ক ২৪ সেপ্টেম্বার ২০২৪ ০৪:৫৬ পি.এম
সংগৃহীত ছবি
সিরিজ শুরুর আগেই কানপুর টেস্ট বাতিল করার হুমকি দিয়েছিল ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। তাদের দাবিতে কান দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ম্যাচ শুরুর দুই দিন আগে নতুন কর্মসূচীর ডাক দিয়েছে সংগঠনটি।
সঙ্গে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ধর্মঘট ডেকেছে হিন্দু মহাসভা।
৬ অক্টোবরে গোয়ালিয়রে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচটি হতে দিতে চায় না বলেই এমন কর্মসূচী ডেকেছে তারা। সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট জয়বীর ভরদ্বাজ বলেছেন,‘হিন্দু মহাসভা ম্যাচের দিন গোয়ালিয়রে ধর্মঘটের ডাক দিয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় কর্মসূচীর আওতামুক্ত।’
গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের এক রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা।
এর জেরে সংগঠনের ২০ সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ২৭ সেপ্টেম্বরের টেস্ট ঘিরে কড়া নিরাপত্তার কথা জানিয়েছেন এসিপি হরিশ চান্দার। কানপুরের এসিপি বলেছেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করছি। যেন কোনো বাধা পেতে না হয়। প্রয়োজনীয়তা পূরণের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রাখতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।’
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করা এবং মন্দির ভাঙা হচ্ছে বলে এই প্রতিবাদে তারা কানপুর ও গোয়ালিয়ের ম্যাচ না হওয়ার হুমকি দিয়েছিল। এর আগে পিটিআইকে ভরদ্বাজ বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে...মন্দির ধ্বংস করা হচ্ছে। তাই, গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে হিন্দু মহাসভা।’
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন