বৃহস্পতিবার ১৫ জানু ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

নবীন নিউজ ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১১:০৪ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

এশিয়ান কাপ ফুটবলের প্রথম খেলায় বাংলাদেশ লড়াই করবে ভারতের বিপক্ষে। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে রোমাঞ্চকর ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ। ভারতকে কীভাবে বধ করা যায় তা নিয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হবে সৌদি আরবে বসে।

৩০ ফুটবলার, ৫ জনের কোচিং স্টাফসহ বাংলাদেশ ফুটবল দল আজ দুপুর দেড়টায় সৌদি আরবে রওনা হবে। ওখানে অনুশীলন চলবে ১৭ মার্চ পর্যন্ত। ১৩ দিন সৌদিতে অবস্থান করবে ফুটবল দল। কন্ডিশনিং ক্যাম্প করতেই মূলত যাওয়া। ওখান থেকে ফিরে ২০ মার্চ ঢাকা থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচটার আগে সব পরিকল্পনা সৌদি থেকেই চূড়ান্ত করে আসবে। ঢাকায় এসে পরিকল্পনা অনুসারে বাস্তবায়ন করা। সৌদিতে গিয়ে দুইটা ম্যাচ খেলার কথা আলোচনায় থাকলেও সেটি ওখানে গিয়ে চূড়ান্ত করা হবে। মূলত সৌদি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া। শিলংয়ে যেখানে খেলা হবে সেখানে উচ্চতা নিয়ে সমস্যা রয়েছে। তাই মানিয়ে নিতে পরিকল্পনা করছে বলে বাফুফে জানিয়েছে।

সৌদিতে বাফুফে সুযোগ-সুবিধা পায়। বসে নেই ভারত। তারা শিলংয়ের মাঠে মালদ্বীপকে আনিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে, ১৯ মার্চ। গতকাল বিকাল পর্যন্ত দলের ৩০ ফুটবলারের মধ্যে কয়েক জনের ভিসা সম্পন্ন হয়নি বলে বাফুফে সূত্রে জানা গেছে।

ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী ১৭ মার্চ বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। হামজার বাংলাদেশে আসা সিডিউল নিয়ে যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি তবে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, হামজা সিলেটে যেতে চান। লন্ডন থেকে সিলেটে যাবেন। এক রাত থাকবেন এটি হামজার বাবা দেওয়ান মোরশেদ জানিয়েছে।

ফাহাদ করিম বলেন, 'হামজা আগে সিলেটে যেতে চান, এটি তার বাবা বাফুফেকে জানিয়ে গেছেন।' তিনি বলেন, 'হামজা সিলেটে একরাত থাকবেন। তারপর ঢাকায় আসবেন। ঢাকায় থেকে দলের সঙ্গে ভারতে যাবেন ।'

হামজা ঢাকায় আসলে তাকে নিয়ে পরিকল্পনা ছিল একটা রিসিপশন দেওয়া যায় কিনা। কিন্তু হামজা যদি সিলেটে চলে যান তাহলে তাকে নিয়ে রিসিপশন হবে কি হবে না সেটি নিশ্চত না। তবে বাফুফে এখন হামজাকে নিয়ে রিসিপশনের কোনো পরিকল্পনা চূড়ান্ত করেনি। ফুটবল দলকে সৌদি আর পাঠিয়ে নতুন করে বসতে পারেন বাফুফের কর্মকর্তা। তবে ম্যাচের মনোযোগ যেন নষ্ট না হয় সেদিকটা সতর্ক থাকতে চান বাফুফের সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার ওপর সন্তুষ্ট থাকতে পারছে না বাফুফে সভাপতি। গতকাল বিকালে হোটেলে গিয়ে কোচের সঙ্গে একঘণ্টা মিটিং করেছেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। কোচের চাওয়ার শেষ নেই। এটা লাগবে ওটা লাগবে। এখনো ২৩ জনের দল চূড়ান্ত করতে পারেননি। ভারতের বিরুদ্ধে কারা খেলবেন তাদের একটা তালিকা চাওয়া হয়েছিল। জার্সি, প্যান্ট বানাতে হবে।

কিন্তু কোচ নাকি এখন তালিকা তৈরি করতে পারেননি। জার্সির মাপ না দেওয়া হলে সেই প্রতিষ্ঠানও কাজ করতে পারছে না। কোচ নাকি সব ফুটবলারদের ভালো মনে করছেন। সবার পারফরম্যান্স ভালো। কাকে রেখে কাকে বাদ দেবেন সেটি চূড়ান্ত করতে গিয়ে কোচ গলদঘর্ম। বাফুফের অন্য কর্মকর্তারা বলছেন, রেজাল্ট দেওয়ার খবর নেই শুধু এটা চাওয়া ওটা চাওয়া। এখন পর্যন্ত ২৩ জনের সম্ভাব্য তালিকাটাই তৈরি করতে পারেননি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ