শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

১১ জন মিলে করলেন ১২ রান

নবীন নিউজ ডেস্ক ০৯ মে ২০২৪ ০১:১৩ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আইপিএলে যখন দলীয় স্কোর ২০০ কিংবা তার চেয়ে বেশি রান হরহামেশাই হচ্ছে তখন বিপরীত চিত্র জাপান-মঙ্গোলিয়ার দ্বিপক্ষীয় সিরিজে। ১১ জন ব্যাটার মিলে খেললেন ৫০ বল, সর্বসাকুল্যে তখন তাদের স্কোরবোর্ডে উঠল কেবল ১২ রান। আর তাতেই শেষ মঙ্গোলিয়ার টি-টোয়েন্টি ইনিংস। 

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড নয়। লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানের দেওয়া ২১৮ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে তারা মাত্র ১২ রানেই গুটিয়ে গেছে।

বুধবার(৮ মে) ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জাপান-মঙ্গোলিয়া। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। যেখানে সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান। বড় লক্ষ্য তাড়ায় একেবারে যাচ্ছেতাই অবস্থা হয়েছে মঙ্গোলিয়ার। জাপানের বিপক্ষে কেবল ৮.২ ওভার তাদের ব্যাটিং টিকেছে। তাতেই ম্যাচের ফল চলে এসেছে, ২০৫ রানে স্বাগতিকদের জয়। এ নিয়ে তারা দুটিতেই জিতেছে।

তবে মঙ্গোলিয়ার এমন বাজে দশা পাঁচ ওভারেও বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও, তারা প্রথম পাঁচ ওভার শেষে ৫ উইকেটে ১০ রান তুলেছিল। তাদের বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।

নিজেদের সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। ১২ রান করতে খেলেছে ৫০ বল। সবচেয়ে কম বলে অলআউটের রেকর্ডটা রুয়ান্ডার, মাত্র ৩৭ বল (২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে)।

আর সবচেয়ে কম রানে অলআউটের বিশ্বরেকর্ডটা আইল অব ম্যানের দখলে। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে বিব্রতকর রেকর্ডটি গড়ে তারা।

উল্লেখ্য, মাত্র ৭ মাস আগে এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। তাদের প্রথম ম্যাচেই নেপাল ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই কোনো দলের সর্বোচ্চ। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটা মঙ্গোলিয়ার কানের ওপর দিয়ে গেছে। ৩ রান কম করলেই বিব্রতকর রেকর্ডটা নিজেদের করে নিতো। চলতি সিরিজের প্রথম ম্যাচেও তারা জাপানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়েছিল।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন