নবীন নিউজ, ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০২:৫৭ পি.এম
ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নেমেছিল পাকিস্তান। কিন্তু বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে ম্যান ইন গ্রিনদের। যে কারণে ক্রিকেটারদের রীতিমতো শূলে চড়াচ্ছেন সাবেক ক্রিকেটাররা। সেই তালিকায় যোগ দিয়েছেন মোহাম্মদ হাফিজও।
সম্প্রতি ‘গেম অন হ্যাঁয়’ নামের এক অনুষ্ঠানে হাফিজ বলেন পাকিস্তান দল শুধু টাকার জন্যই খেলে। তিনি দাবি করেন, পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি হওয়ার পেছনে মূল কারণ বাড়তি টাকা আয়ের সুযোগ। তার মতে, কিছু টাকা আয় করা ছাড়া এই আসর থেকে পাকিস্তানের কোনো লাভ হয়নি।
হাফিজ বলেন, আপনি যদি আমাদের (পাকিস্তান) দিকে দেখেন, আমরা দুইবার হাইব্রিড মডেলে (এশিয়া কাপ, চ্যাম্পিয়নস ট্রফি) রাজি হয়েছি। এই মডেল থেকে টাকা ছাড়া আমাদের আর কোনো অর্জন নেই। তাই আমরা কিছু টাকা কামানোর জন্য এটা করেছি, আলাপ শেষ।
দেশের সমালোচনা করার দিনে ভারতের প্রশংসাও করেন তিনি। হাফিজের ভাষ্য, কোনো দল যদি জেতার জন্য খেলে, সেটি হচ্ছে ভারত। তারা আইসিসি ট্রফি জিততে চায়। আমরা প্রায়ই বলি তারা (ভারত) বাড়তি সুবিধা পায়। তারা আসলে কারো কাছ থেকেই বাড়তি সুবিধা পায় না। তারা যা কিছু অর্জন করে তা তাদের ক্রিকেট খেলার যে কোয়ালিটি সেটির জন্যই।
ব্যর্থতার জন্য নব্বইয়ের দশকের খেলোয়াড়দের কাঠগড়ায় তুলেছেন হাফিজ, আমি ৯০-এর দশকে খেলা ক্রিকেটারদের বিশাল ভক্ত, কিন্তু উত্তরাধিকার প্রসঙ্গে বলতে গেলে, তারা পাকিস্তানের জন্য কিছুই রেখে যাননি। তারা কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেননি—১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপে তারা হেরেছে। আমরা ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছিলাম, কিন্তু বাজেভাবে হেরেছিলাম।
তিনি আরও বলেন, তারকা হিসেবে, খেলোয়াড় হিসেবে তারা সত্যিই বড় মাপের সুপারস্টার ছিলেন। কিন্তু তারা কোনো আইসিসি ট্রফি জিতে আমাদের অনুপ্রাণিত করতে পারেননি। এরপর পাকিস্তান ক্রিকেট কঠিন সময় পার করেছে। ২০০৭ সালে আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হারালাম, তবে ২০০৯ সালে ইউনিস খানের নেতৃত্বে জিতে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা তৈরি হলো।
নবীন নিউজ/ জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ