নবীন নিউজ ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ১২:৩২ পি.এম
ছবি- সংগৃহীত।
টি-টোয়েন্টি ছেড়েছিলেন আগেই। এবার ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হওয়ার পর থেকেই তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। তাতেই নিজের শেষ দেখে ফেলেছেন ৩৭ বছর বয়সী এই উইকেটকিপার। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম উজ্জ্বল এই নক্ষত্র এখন থেকে শুধু সাদা পোশাকেই আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন। ক্যারিয়ারের এই নতুন মোড়ে তাকে শুভকামনা জানিয়েছেন সতীর্থ, সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ভক্ত-সমর্থকগণ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ১৯ বছরের যাত্রা থামলো মুশফিকুর রহিমের। গতকাল বুধবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। এর আগে ২০২২ সালে ফেসবুকেই টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
২৭৯ টি আন্তর্জাতিক ওয়ানডে খেলা সাড়ে ৭ হাজারের বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সফল এই তারকার অবসরে আবেগঘন পোস্ট দিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডি।
নানান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিকের পক্ষে মুখ খুলেছেন স্ত্রী মন্ডি। জানিয়েছেন সমর্থন। ওয়ানডে ক্রিকেটে বিদায়ের দিনেও আবেগঘন পোস্টে জানিয়েছেন অনেক অজানা কথা।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অন্ত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওডিআই ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম!তোমার একটি দারুণ ওডিআই ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি! তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওযু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’
তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য প্রার্থনার আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ