নবীন নিউজ, ডেস্ক ০৪ মার্চ ২০২৫ ১১:৪৩ এ.এম
গতকালই বোর্ড সভায় বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখান থেকে সিদ্ধান্ত এসেছে ক্রিকেটারদের বেতন বৃদ্ধির। ১৮ তম বোর্ড মিটিংয়ের সবচেয়ে বড় দিক ছিল সেটাই। নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তাও অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। তাছাড়া চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধিরও সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এতকিছুর মাঝেও যে নামটা আলাদাভাবে উচ্চারিত হচ্ছে সেটা সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সাকিব বেশ কিছুদিন ধরেই নেই লাল-সবুজের জার্সিটার সঙ্গে। কিন্তু গেল বছরের কেন্দ্রীয় চুক্তিতে ঠিকই ছিলেন তিনি। আর সেই চুক্তির সাপেক্ষে বিসিবি থেকে এখনো ৪৮ লাখ (ট্যাক্স বহির্ভূত) পাওনা তার।
আগস্টের পর রাজনৈতিক হালচাল বদলের পর ‘সংসদ সদস্য সাকিব’ দেশের মাটিতে ব্রাত্য হয়ে পড়েছেন। যে কারণে খেলতে পারেননি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ। অথচ সেই সিরিজ দিয়েই বিদায় নিতে চেয়েছিলেন সাদা পোশাকের ক্রিকেট থেকে। এতকিছুর মাঝে বিসিবি থেকে তার পাওনা বেতনেও এসেছে বকেয়া। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ থাকার কারণে গেল বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের বেতন পাননি সাকিব। যে কারণে ট্যাক বাদ দিয়ে গেল বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তার পাওনা টাকার পরিমাণ গিয়েছে ৪৮ লাখ পর্যন্ত।
সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকবাজকে জানান, ‘সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ আপনি খেলুন বা নাইই খেলুন চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।’
সাকিব আল হাসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট অভ্যুত্থানে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রতারণার মামলার তার বিরুদ্ধে আছে গ্রেফতারি পরোয়ানা। এরইমাঝে সাকিবের ওপর আছে বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা। মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের জন্য সবমিলিয়ে সময়টা একেবারেই কঠিন।
নবীন নিউজ/ জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ