নবীন নিউজ, ডেস্ক ২৩ জুন ২০২৪ ০২:৩০ পি.এম
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর সাকিব আল হাসানের কঠিন সমালোচনা করেছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগ।
এ নিয়ে তখন বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সাকিবের সমালোচনায় মাতলেন শেবাগ।
সুপার এইটে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫০ রানে পরাজয়ের পর শেবাগ সাকিবকে ইঙ্গিত করে বলেন, সাকিবের উচিত নতুন কারও জন্য জায়গা ছেড়ে দেওয়া। ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে শেবাগ আরও বলেন, ‘সাকিব কোনো কিছুর পরোয়া করেন কিনা, তা নিয়ে দ্বিধা আছে তার।’
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের বিপক্ষে বাংলাদেশ যখন বিপদে, সেই সময়ে ৭ বলে ১১ রান করে ফিরে যান সাকিব। এ নিয়ে শেবাগ বলেন, ‘এতো অভিজ্ঞ হয়েও অভিজ্ঞতার কোনো ব্যবহার নেই সাকিবের মাঝে। একটা বল ছক্কা হয়েছে বলে সব বল ছক্কা হবে, এমন ভাবা উচিত নয়।’
ওই সময়ে ব্যাট হাতে সাকিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল কিনা, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে শেবাগ বলেন, 'আমি এটাই বলতে যাচ্ছি। আপনার সাথে যখন একজন ব্যাটসম্যান আছে, তাকে সঙ্গ দিন, টিকে থাকুন। ওখানে থেকে ম্যাচ এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। উল্টো আপনি ৭ বলে ১১ রান করে আউট হয়ে গেছেন।’
‘আমি বুঝতে পারছি না সে এতো অভিজ্ঞ, সেটার ব্যবহার করছে না কেন? সে কি চিন্তা করেছে, অনেক বড় লক্ষ্য, একটা বলে ছক্কা মেরেছি, সব বলেই ছক্কা হবে। এমনও তো হতে পারে না। অভিজ্ঞতা জন্যেই আমি আগেরবারও বলেছিলাম, সাকিবের উচিত নতুন কোনো ক্রিকেটারকে জায়গা ছেড়ে দেওয়া।’-যোগ করেন তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ হারায় কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালের আশা। যদিও কাগজে-কলমে টিকে আছে স্বপ্ন। তবে সেটাও কঠিন এক সমীকরণ। নিজেদের পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া ও ভারত ম্যাচের ফলাফলের দিকে
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ