শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

নবীন নিউজ ডেস্ক ০৯ মার্চ ২০২৫ ১১:৫৩ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

দুবাইয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। শিরোপা উঠতে যাচ্ছে কার হাতে সেই ফয়সালা আজ। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে সরব হয়েছে জুয়াড়িরা। এই ম্যাচকে টার্গেট করে ৭ হাজার কোটি টাকার বাজি ধরেছে জুয়াড়িরা। আর এ ঘটনায় অভিযুক্ত কয়েকজনকে গ্রেফতারও করেছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে জানা যাচ্ছে এমন তথ্য।

ভারতে এমনিতেও ক্রিকেট ম্যাচ কেন্দ্র করে জুয়াড়িদের তৎপরতা বাড়ে। আর আইসিসি ইভেন্টে সেটা বেড়ে যায় বহুগুণে। তা ছাড়া আন্তর্জাতিক বুকি বা জুয়াড়িদের কাছে পছন্দের দল ভারত। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন দুবাইয়ে হওয়ায় সেখানে আন্তর্জাতিক বুকিদের তৎপরতাও বেশি। যে কারণে ভারত-নিউজিল্যান্ড ম্যাচেও তৎপর রয়েছে তারা। ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের গ্যাং ‘ডি কোম্পানি’ও দুবাইয়ের বড় ক্রিকেট ম্যাচের সঙ্গে সম্পৃক্ত।

এবার ভারত-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচের আগেও বাজি ধরা নিয়ে তৎপর দেখা গেছে জুয়াড়িদের। আর সেই অভিযোগে অন্তত ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে দিল্লির অপরাধ বিভাগ। যারা সেমিফাইনাল ম্যাচের সময় জুয়ায় জড়িত ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই অনুসন্ধানী দল দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। পুলিশের হাতে ধরা পড়া দুই বুকি পারভিন কোচার ও সঞ্জয় কুমার ভারত-অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচে বেটিং করেছিলেন। এ কাজে ব্যবহৃত মোবাইল-ল্যাপটপসহ তাদের হাতেনাতে ধরে পুলিশ। এ ছাড়া সংশ্লিষ্ট আরও কিছু ইলেকট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয় তাদের কাছ থেকে।

পুলিশের জালে ধরা পড়া এই দুই বুকারের কাজের কৌশলও উল্লেখ করেছে এনডিটিভি। তাদের দাবি– বেটিং ওয়েবসাইট থেকে পারভিন কোচারের মাস্টার আইডি রয়েছে। যার মাধ্যমে বাজিতে অংশগ্রহণকারী অধস্তনদের বেটিং আইডি বানিয়ে দেওয়া হয়। এরপর প্রতিটি লেনদেনে নির্দিষ্ট সিন্ডিকেট ৩ শতাংশ করে কমিশন নেয়। এর বাইরে অফলাইনেও ফোন কলের মাধ্যমে জুয়ায় প্রবেশ এবং বেটিং রেটের হিসাব রাখা হয়।

সূত্র বলছে, বেটিং ব্যবসা চালু রাখতে পারভিন কোচার ৩৫ হাজার ভারতীয় রুপিতে একটি ঘর ভাড়া করে থাকতেন। প্রতিটি ম্যাচের দিনই তার লাভ থাকে ৪০ হাজার ভারতীয় রুপি। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, জুয়া কার্যক্রমের এই পুরো নেটওয়ার্ক দুবাই থেকে নিয়ন্ত্রিত হয়। সেই শহরেই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচটি।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ