নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৫:৪৩ পি.এম
বিরাট কোহলির কাছ থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন রোহিত শর্মা। দুজনের ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোন প্রশ্ন নেই। তবে অধিনায়কত্বের সাফল্যে কোহলির চেয়ে বেশ এগিয়ে রোহিত।
ট্রফির নিরিখে রোহিতের ধারের কাছে নেই কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ২১৩ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কোহলি। ১৩৫ ম্যাচে জয়ের বিপরীতে হেরেছেন ৬০টিতে। সাফল্যের হার ৬৩.৩৮ শতাংশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে ১২২ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ৯২ জয়ের পাশাপাশি হেরেছেন ২৬ ম্যাচে। শতাংশের হিসেবে তার সাফল্যের হার ৭৫.২০।
কোহলির অধিনায়কত্বে একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলে ভারত। ২০১৯-২০ মৌসুমে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় তারা।
রোহিতের অধিনায়কত্বেও একবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছে টিম ইন্ডিয়া। তবে দুবার এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। ২০২৩ সালে ঘরের মাঠে হওয়া ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও খেলেছে ভারত।
অন্যদিকে কোহলির নেতৃত্বে এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি তারা। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে দিতে পারেননি দলকে।
এ বার রোহিতের অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলার কৃতিত্বও নেই কোহলির।
এ ছাড়া অধিনায়ক কিংবা ক্রিকেটার কোনোভাবেই আইপিএলের শিরোপা জেতা হয়নি কোহলির। অন্যদিকে রোহিতের নেতৃত্বে পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ট্রফি জয়ের রোহিতের এমন সাফল্যে আক্ষেপ কোহলির।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ