নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১০:৩৪ এ.এম
অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের মাঠে নামার আগে দারুণ ছন্দেই আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সুমাইয়া আক্তারের দল।
বুধবার (১৫ জানুয়ারি) কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে সুপার ওভারে ২ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা। ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে কোনো পর্যায়ের ক্রিকেটে এটিই বাংলাদেশের প্রথম জয়।
টসে জিতে ব্যাটিং করা ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। এই রান তাড়া করতে নেমে জয়ের জন্য শেষ বলে বাংলাদেশের ১ রান দরকার ছিল। হাতে উইকেটও ছিল একটি। তবে শেষ বলে রান-আউট হয়ে যান নিশিতা আক্তার। ম্যাচ যায় সুপার ওভারে।
সুপার ওভারে সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের সৌজন্যে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। পুরো ওভারে দারুণ বোলিং করা হাবিবার শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি। ২ রানের জয় পায় বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি।
১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি। বাংলাদেশ পড়েছে ‘ডি’ গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ