নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০১:০৩ পি.এম
সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সিতে মুশফিকুর রহিমকে আর দেখা যাবে না। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিকমাধ্যমে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন, এবার এলো ওয়ানডে থেকে বিদায়ের বাণী।
মুশফিকের অবসরের পর ফেসবুকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদরা আবেগঘন বার্তা দিয়েছেন। আর আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ শুরুর আগে।
ডিপিএলে মোহামেডানের জার্সিতে খেলছেন মুশফিকুর রহিম। আজকের ম্যাচে মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের মুখোমুখি হয়েছে মোহামেডান। ম্যাচ শুরুর সময় এই উইকেটরক্ষক ব্যাটারকে গার্ড অব অনার দেয় সাদা কালো শিবিরের ক্রিকেটাররা। মূলত আন্তর্জাতিক ক্রিকেট (সাদা বলে) থেকে বিদায় নেয়ায় তাকে এই গার্ড অব অনার দেয়া হয়।
ম্যাচ শুরুর আগে সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ান মোহামেডানের ক্রিকেটাররা, মাঝখান দিয়ে মাঠে নামেন মুশফিক। গার্ড অব অনারের সময় ছিলেন তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজরা।
তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ওয়ানডেতে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সমাপ্তি টানলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের হয়ে এই সংস্করণে ২৭৪টি ম্যাচ খেলে ৩৬.৪২ গড়ে ৭ হাজার ৭৯৫ রান করেছেন তিনি। এছাড়া, এই ফরম্যাট ছাড়ার আগে মুশফিকের ঝুলিতে রয়েছে ২৪৩টি ক্যাচ, আর ৫৬টি স্ট্যাম্পিং।
নবীন নিউজ/ জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ