নবীন নিউজ ডেস্ক ০৮ মার্চ ২০২৫ ০১:০১ পি.এম
ছবি- সংগৃহীত।
আগামী ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র। সহ আয়োজক হিসেবে থাকবে মেক্সিকো ও কানাডা। তবে বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমিদের মনে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সমর্থকদের মনে দুশ্চিন্তার জায়গাও কম নয়। সেই তাকেই এবার দেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব।
সম্প্রতি দুই প্রতিবেশী মেক্সিকো ও কানাডার ওপর শুল্কারোপ করেছেন ট্রাম্প। সেই সঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হিসেবে দাবি করেছেন ট্রাম্প। যা নিয়ে আন্তর্জাতিক মহলে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। এই অবস্থায় বিশ্বকাপ দেখতে আসা সমর্থকদের জন্য কি অপেক্ষা করছে সেটা নিয়ে সন্দিহান অনেকেই।
অবশ্য তাদের কিছুটা অবাকই এবার করেছেন ট্রাম্প। ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রধান হয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্কফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাক্ষাতের দিনে এই টাস্কফোর্স গঠন করেন ট্রাম্প।
সম্প্রতি শুল্কারোপ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়লেও সেটাকে ভালোভাবেই নিচ্ছেন ট্রাম্প। তার মতে, এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়বে, ‘আমার মতে, এটা ব্যাপারটাকে আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস।’ এদিকে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করতে পারাকে ‘দেশের জন্য দারুণ সম্মানের বিষয়’ বলেই মনে করেন ট্রাম্প।
টাস্কফোর্স নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টাস্কফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি, সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই বলেও জানিয়েছেন ইনফান্তিনো।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ