রোহিত শর্মা ও বিরাট কোহলি ২০২২এর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হেরে যাওয়ার পর থেকে ২০ ওভারের ক্রিকেটে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। অবশেষে গত আফগানিস্তান সিরিজে আবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে ফেরেন রোহিত-কোহলি।
রোহিত শর্মার আগ্রাসী মেজাজের ব্যাটিং তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে ওপেন করার জন্য যথোপযুক্ত করে রেখেছে এখনও। তবে বিরাট কোহলির অ্যাঙ্কর ভূমিকার আধুনিক টি-টোয়েন্টির ক্রিকেটে প্রয়োজনীয়তা আছে কি না, সেই বিষয়ে নিশ্চিত নন জাতীয় নির্বাচকরা।
ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে কোহলি জাতীয় দলের চাহিদা অনুযায়ী মানানসই নন বলে মনে করছেন নির্বাচকরা। তার মতো অভিজ্ঞ ক্রিকেটারকে খেলার ধরণ বদলাতে বলার থেকে আগ্রাসী স্বভাবের নতুন প্রজন্মের ওপরে আস্থা রাখা শ্রেয় বলে মনে হচ্ছে আগারকারদের। সুতরাং, নির্বাচক প্রধান অজিত আগারকার ও বোর্ডের শীর্ষ কর্তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কোহলির বিরুদ্ধে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
কোহলি যদি আসন্ন আইপিএল মৌসুমে ব্যাট হাতে চমকপ্রদ পারফরম্যান্স উপহার দিতে না পারেন, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন তিনি। সেক্ষেত্রে তার জায়গা নেওয়ার জন্য নতুন প্রজন্মের একাধিক ক্রিকেটার অপেক্ষা করে রয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ব্যাটিং ইউনিটে জায়গা করে নেওয়ার দাবিদার নিতান্ত কম নয়। রোহিত, যশস্বী, গিলের সঙ্গে সূর্যকুমার যাদব অটোমেটিক চয়েজ। ইশান কিষান ও সাঞ্জু স্যামসনের সঙ্গে উইকেটকিপার-ব্যাটার হিসেবে লড়াই লোকেশ রাহুলের। রুতুরাজ ছাড়াও রিঙ্কু সিং, তিলক বার্মারাও থাকবেন বিবেচনায়।
বিশ্বকাপে রোহিতের সঙ্গে ওপেন করার দাবিদার থাকছে অন্তত তিনজন। যশস্বী জয়সওয়াল, শুভমান গিল ও রুতুরাজ গায়কোয়াড়ের মধ্য থেকে কোনো একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে। এক্ষেত্রে এগিয়ে থাকবেন যশস্বী। কোহলি নিতান্ত বিশ্বকাপের দলে সুযোগ না পেলে তিন নম্বরে গিল-রুতুরাজদের বিকল্পের কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতের হয়ে ১১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৯ ইনিংসে ব্যাট করে ৫১.৭৫ গড়ে ৪০৩৭ রান করেছেন। একটি সেঞ্চুরি ও ৩৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ