বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ

নবীন নিউজ, ডেস্ক ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৮ পি.এম

সংগৃহীত ছবি

একপ্রান্তে একের পর এক উইকেটের পতন হলেও অপরপ্রান্তে ক্রিজ আঁকড়ে ধরে বাংলাদেশের ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে ভারতের স্পিন অ্যাটাকের শুরুতে বিদায় নিলেন তিনিও। পরের বলেই উইকেট বিলিয়ে দিয়ে লাল সবুজদের বিপর্যয়ের মুখে ঠেলে দিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও।

দুবাইতে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে শান্তদের সংগ্রহ ৩৬ রান। ক্রিজে আছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক।

এদিন শুরুতেই দলকে চাপে ফেলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ইনিংস শুরুর প্রথম ওভারে মোহাম্মদ শামির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন সৌম্য। ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। পরের ওভারে হার্শিত রানাকে মারতে গিয়ে শর্ট কাভারে কোহলিকে ক্যাচ তুলে দেন শান্ত। ২ বল খেলে তিনিও রানের খাতা খুলতে পারেননি।
 
দলের খাতায় ২ রান যোগ হতে ২ উইকেট হারানো দলের হাল ধরতে ক্রিজে নামেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিন্তু শামির করা সপ্তম ওভারের দ্বিতীয় বলে কাট করতে গিয়ে স্লিপে শুভমান গিলকে ক্যাচ দেন মিরাজ। ১০ বলে ৫ রান করে ফেরেন তিনি।
 
তখন পর্যন্ত বাংলাদেশের ভরসা হয়ে ছিলেন ওপেনার তানজিদ তামিম। একপ্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলের রানের খাতা সচল রাখছিলেন তিনি।
 
কিন্তু ভারতের স্পিন আক্রমণের শুরুটাই সামলাতে পারলেন না তিনি। অক্ষর প্যাটেলকে প্রথম বলে ডিফেন্স করার পরের বলে কট বিহাইন্ড হন তিনি। ২৫ বলে ৪ চারের মারে ২৫ রানে থামেন তিনি। দলের খাতায় তখন ৩৫ রান, নেই ৪ উইকেট। ক্রিজে নেমে দলের হাল ধরবেন অভিজ্ঞ মুশফিক। কিন্তু প্রথম বলেই কট বিহাইন্ড তিনিও। স্লিপে রোহিত শর্মা ক্যাচ না ছাড়লে জাকের আলীকে আউট করে হ্যাটট্রিকও পূর্ণ করে নিতে পারতেন অক্ষর।
 
বিপর্যয়ে পড়া দলকে এখন উদ্ধার করার চ্যালেঞ্জ তাওহীদ হৃদয় ও জাকের আলীর।
 
এদিন বাংলাদেশের একাদশে সুযোগ পাননি মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। মাহমুদউল্লাহ অবশ্য ইনজুরির কারণে দলে নেই। টস করার সময় বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়ক শান্ত।
 
বাংলাদেশ একাদশ 

তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান এবং মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি। 

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ