নবীন নিউজ, ডেস্ক ১২ জানু ২০২৫ ১১:১৬ এ.এম
বোলিং অ্যাকশন পরীক্ষায় টানা দ্বিতীয়বার ফেল করায় আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। পাশ করার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে আর বল করতে পারবেন না সাকিব। আপাতত ব্যাটার হিসেবেই খেলতে পারবেন সব ধরণের ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে।
রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ভারতের চেন্নাইতে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন তিনি।
জানা যায়, চেন্নাইয়ে বোলিং পরীক্ষায় সাকিবের কনুই ২৫ ডিগ্রি বা তার বেশি ভেঙেছে। যদিও আইসিসির নিয়ম অনুযায়ী একজন বোলার সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত তার কনুই বাঁকাতে পারবেন।
তবে চাইলেই সাকিব যেকোনো সময়েই বসতে পারবেন বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায়। কিন্তু এতে পাশ করলেও থাকবে নো বল ডাকার ঝুঁকি। আম্পায়ার নো ডাকলে, এক বছরের জন্য নিষিদ্ধ হবেন। এবং এই সময়ে কোনো পরীক্ষাই দিতে পারবেন না একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় পাশ করতে না পারার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও সাকিবের থাকা হচ্ছে না।
উল্লেখ্য, কাউন্টি খেলতে গিয়ে ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সন্দেহের মুখে পড়েন সাকিব। এরপর প্রথমে ইংল্যান্ডের লাফবোরো ইউনিভার্সিটিতে বোলিং একশনের পরীক্ষা দেন, সেই পরীক্ষায় পাশ করতে পারেননি। এবার দ্বিতীয়বারের মত এবার ফেল করলেন।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ