নবীন নিউজ ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:২২ পি.এম
সংগৃহীত ছবি
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ভারতের পর বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হেরেছে টাইগাররা। কিউইদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর।
সিনিয়র ক্রিকেটাররা আইসিসি ইভেন্টে পারফর্ম করতে পারেন না উল্লেখ করে একসময় বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচ জাফর বলেন, ‘আমরা শুধুমাত্র সম্ভবত সাকিবকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ব্যতিক্রমী পারফর্মার ছিলেন। আমি জানি না এটি চাপের কারণে হয় কি না, নাকি তারা নিজেরাই অতিরিক্ত চাপ নিয়ে ফেলে, তারা যেন ঠিক পারফর্ম করতেই পারে না।’
ভারতের সাবেক ওপেনার ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ ওয়াসিম জাফর।
ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ ডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের সিনিয়র নির্ভরতার সমালোচনাই করেছেন জাফর। তিনি বলেন, ‘আজকের শট নির্বাচনও খুব হতাশাজনক ছিল। মুশফিক যে শটটি খেললেন, মাহমুদউল্লাহর সেই বেহিসাবি শট—এটি তো বাঁচা-মরার ম্যাচ ছিল। এ ধরনের ম্যাচে আপনি চান যে তারা সামনে এসে দলকে জেতানোর জন্য খেলুক। কিন্তু দুর্ভাগ্যবশত, আইসিসি ইভেন্টগুলোতে এটাই বাংলাদেশের গল্প হয়ে দাঁড়িয়েছে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০০ রান করে যেত বলে মনে করেন জাফর। তিনি বলেন, ‘ওই পিচে সহজেই ৩০০-এর বেশি রান করা যেত। বাংলাদেশের ব্যাটারদের নিজেদেরই দোষ দেওয়া উচিত। বোলারদের কাছে এটা অনেক বেশি চাওয়া যে, তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করবে।’
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ