নবীন নিউজ ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০১:২৭ পি.এম
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে খেলার জন্য হামজা চৌধুরী বাংলাদেশে আসবেন খেলার ছয় দিন আগে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের প্রথম ম্যাচ ২৫ মার্চ, খেলা হবে ভারতের শিলংয়ে। হামজা আসবেন ১৮ মার্চ, জানিয়েছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।
বাংলাদেশ দল সৌদি আরবে যাবে কন্ডিশনিং ক্যাম্প করতে। সেখান থেকে ফিরলে হামজা দলের সঙ্গে যোগ দেবেন। বাফুফেকে জানানো হয়েছে হামজা বাংলাদেশে আসবেন তার পরিবার নিয়ে। এক দিনের জন্য সিলেটে যাবেন। তার মায়ের বাড়িতে। হামজার বাবা দেওয়ান মোরশেদ বাংলাদেশে এসেছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে বাফুফে ভবনেও গিয়েছিলেন। ওখানেই বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজকে জানিয়েছেন, হামজা কী করতে চান।
জানা গেছে, হামজা বাংলাদেশে এলে একটা দিনের জন্য সিলেটে ঘুরতে যাওয়ার বিষয়টা যেন বাফুফে মাথায় রাখে। সিলেট থেকে ঢাকায় ফিরবেন নাকি সিলেট থেকে শিলং যাবেন সেটি গুরুত্ব দিচ্ছে বাফুফে। হামজা যেভাবে চাইছে সেভাবেই কাজ করার চেষ্টা করছে বাফুফে। সেভাবেই পরিকল্পনা করার চেষ্টা করা হচ্ছে।
হামজা খুব অল্প সময়ের জন্য আসবেন এবং ফিরেও যাবেন। তাই তিনি দলের সঙ্গে রিপোর্ট করবেন খেলার কয়েক দিন আগে। গতকাল অন্যান্য ফুটবলার রিপোর্ট করেছেন হোটেলে। আজ থেকে অনুশীলন শুরু হবে বসুন্ধরা কিংসের মাঠে। ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজা এবং ইতালির ফাহামেদুল ইসলাম ছাড়া সবাই রিপোর্ট করেছেন। সাদ উদ্দিন আগেই চিঠি দিয়েছিল অনুশীলনের দিন রিপোর্ট করবেন তিনি।
নবীন নিউজ/পি
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ