শনিবার ২৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

নবীন নিউজ ডেস্ক ১৫ মার্চ ২০২৪ ১২:০৫ পি.এম

ফাইল ছবি। ফাইল ছবি।

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়া সফরকারী লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এবার দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে।

প্রথম ম্যাচে ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে লঙ্কানদের ওপর ছড়ি ঘুরিয়েছে টাইগাররা। বল হাতে আগুন ঝরান তিন পেসার তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। পেসারদের গড়ে দেয়া মঞ্চে বিজয় উৎসব করেছেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমরা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ‍শান্ত। ১২৯ বলে তার হার না মানা ১২২ রানের ইনিংসটি যেন ‍আগামীর বাংলাদেশ ক্রিকেটের নতুন বিজ্ঞাপন।

গুণে-মানে-ঐতিহ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। দুই দলের মুখোমুখি ৫৫ ম্যাচের মধ্যে লঙ্কানদের জয় ৪২ ম্যাচে। আর বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে। দ্বিপক্ষীয় সিরিজে লঙ্কানদের ছয় জয়ের বিপরীতে একবার জিতেছে টাইগাররা। বাকি দুটি সিরিজ শেষ হয়েছে সমতায়। তবে এই দুদলের ম্যাচ মানেই ভিন্ন উত্তাপ। স্নায়ুর চাপে ভোগেন দুদলের ব্যাটাররা। প্রায়শই মেজাজ হারায় দুই শিবির। দিনকে দিন লঙ্কানদের বিপক্ষে সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের রেকর্ডও। ২০২১ সালের মে মাসে দুদলের সর্বশেষ ওয়ানডে সিরিজে লঙ্কানদের ২-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই সিরিজ হারেনি বাংলাদেশ।

এদিকে প্রথম ম্যাচে তিন পেসারই দুর্দান্ত বোলিং করেছিলেন। পাশাপাশি মেহেদি হাসান মিরাজও মিতব্যায়ী বোলিং করেছেন। তবে ব্যতিক্রম ছিলেন তাইজুল ইসলাম। এই বাঁহাতি স্পিনার দুই-হাতে রান খরচ করেছেন। বাজে পারফরম্যান্সের কারণে দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়তে পারেন তাইজুল। তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারের সাম্প্রতিক ফর্ম তাকে এগিয়ে রাখছে।

এছাড়া বাংলাদেশের একাদশে খুব একটা পরিবর্তন আসার সম্ভাবনা নেই। ব্যাটিংয়ে টপ অর্ডার গত ম্যাচে ব্যর্থ হলেও লিটন দাস-সৌম্য সরকারদের আরও সুযোগ দেয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। তাওহিদ হৃদয়কে নিয়েও লম্বা পরিকল্পনা দলের। তাই এই তিনজনের সাম্প্রতিক ফর্ম পক্ষে না থাকলেও টিম ম্যানেজমেন্ট তাদের পাশে থাকছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ