নবীন নিউজ, ডেস্ক ১৫ জানু ২০২৫ ০২:৩৬ পি.এম
জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ভারতের ক্রিকেটারদের। জুনিয়রদের বাধ্যতামূলক, সিনিয়রদের পরামর্শ— কড়া নির্দেশ। রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীরের পর ভারতের বোর্ডও চাপ বাড়াচ্ছে। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জিতে খেলতে নামছেন রোহিত শর্মা। নাম লিখিয়েছেন ঋশভ পান্ত, শুভমন গিল ও জশ্বসী জয়সওয়ালরা। তালিকায় ঢুকতে পারে বিরাট কোহলির নামও।
টেস্ট ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতা। বছরের পর বছর রানখরা। একই ঢংয়ে বারবার আউট পেয়ে বসেছিল কোহলিকে। সেইসব ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করতে পারেন কোহলি। রঞ্জি ট্রফিতে আগামী ম্যাচে খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও, মুম্বাইয়ের নেটে অনুশীলন সারতে দেখা গেছে রোহিতকে। শুভমান নিশ্চিত করেছেন আগামী ম্যাচে কর্নাটকের হয়ে খেলবেন। সেই পথেই হেটেছেন ঋষভ ও কোহলি।
রঞ্জির ৪১ সদস্যের প্রাথমিক দলে পান্তের সঙ্গে রাখা হয়েছে কোহলির নাম। তবে দিল্লি ক্রিকেট সংস্থা জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলা না খেলা নির্ভর করছে তাদের পাওয়া যাবে কিনা, সেটার ওপর।
দলের সূত্রের খবর, প্রাথমিকভাবে বিরাটের নাম ৪১ সদস্যের দলে রাখা হলেও তার খেলা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। গত বছরও বিরাটকে এই সম্ভাব্য দলে রাখা হয়েছিল। কিন্তু ম্যাচও খেলেননি।
তবে সাত বছর পর রঞ্জিতে খেলতে নামছেন ঋশভ, অনেকটা পাকা। দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অশোক শর্মা বলেছেন, ‘পান্ত নিশ্চিত করেছেন তিনি ২৩ জানুয়ারি সৌরাষ্ট্রের বিপক্ষে রঞ্জিট্রফির ম্যাচে খেলবেন দিল্লির হয়ে।’
শেষবার ২০১৭-১৮ সালে বিদর্ভের বিপক্ষে ফাইনালে শেষ রঞ্জি খেলেছিলেন তিনি। অনেকদিন পর ঘরোয়া ক্রিকেটে ফেরাদের তালিকা আরও বড় হতে পারে।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ