নবীন নিউজ, ডেস্ক ৩০ জুন ২০২৪ ০৪:৪০ পি.এম
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। প্রথম দল হিসেবে কোনো ম্যাচ না হেরে শিরোপা জয়ের রেকর্ড গড়েছে রোহিত শর্মার দল।
গ্রুপ পর্ব এবং সুপার এইটে ব্যর্থ হলেও ফাইনালে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন বিরাট কোহলি। জিতেছেন ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার।
বিশ্বকাপের শিরোপা জেতায় ভারতীয় কিংবদন্তি ব্যাটারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
একই দিনেই দুই তারকার পারফরম্যান্স ছিল নজরকাড়া। এই দুই তারকার পারফরম্যান্সে আরও একটি জায়গায় মিল রয়েছে। গত দুবছর রিয়াল মাদ্রিদের জার্সিতে আলো ছড়াচ্ছেন ভিনি।
গত মৌসুমে ছিলেন আরও বেশি দীপ্তিময়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে গোল করেছেন ২৪টি আর ১১টি অ্যাসিস্ট। স্প্যানিশ লিগ, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতে আছেন ব্যালন ভি’অর জয়ের দৌড়ে। অন্যদিকে ব্রাজিলের জার্সিতে বেশ রংহীন তার পারফরম্যান্স। ৩১ ম্যাচে করেছিলেন মাত্র ৩ গোল।
তবে বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) সকালে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করেন ভিনি। সে ম্যাচে সেলেসাওরা জয়লাভ করে ৪-১ গোলের ব্যবধানে। জেতেন ম্যাচসেরার পুরস্কার।
এবারের বিশ্বকাপে কোহলির অবস্থা ছিল প্রায় একই। আইপিএলে ১৪ ম্যাচে করেছিলেন ৭০৮। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার অরেঞ্জ ক্যাপ। এক সেঞ্চুরির সঙ্গে ছিল পাঁচ হাফসেঞ্চুরি। বিশ্ব মঞ্চে এই ফর্মটা ধরে রাখতে পারেননি তিনি।
এর আগে ৭ ম্যাচে ৭৫ বলে ৭৫ রান করেছিলেন বিরাট কোহলি। তবে ফাইনালে খেলেন দুর্দান্ত এক ইনিংস। ৪৮ বলে করেন ক্যারিয়ারের ৩৮তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৯ বলে ৭৬ রানে আউট হন কোহলি।
৬ বাউন্ডারি ও ২টি ছক্কা হাঁকান কোহলি। ফাইনাল সেরার পুরস্কার হাতে নিয়ে অবসরের ঘোষণা দেন কোহলি। পরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ট্রফি নিয়ে দলগত উল্লাসের একটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি।
সেখানে কমেন্ট করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ আগুনের ইমোজি দেন রিয়াল মাদ্রিদ তারকা। যা কোহলিসহ ভারতীয় দলকে অভিনন্দন জানানোর প্রতীক।
২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল কোহলির। ১৭ বছর পর বিশ্বকাপের ট্রফি জিতে অবসরের ঘোষণা দেন তিনি।
১২৫ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৪৮.৬৯ গড়ে রান করেছেন ৪১৮৮। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একমাত্র সেঞ্চুরি করেন গত বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে।
নবীন নিউজ/জেড
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ