নবীন নিউজ, ডেস্ক ১৬ জানু ২০২৫ ১১:৫৩ এ.এম
৩, ৬, ১০, ৩ ও ৯— সংখ্যাগুলো ফোনের ডায়াল নম্বর নয়। এসব টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার সবশেষ পাঁচটি ইনিংস। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে এক অঙ্কে পৌঁছে গিয়েছিল ভারতের অধিনায়কের ব্যাটিং গড়। বাদ পড়তে পারেন, বুঝে আগে থেকেই বিশ্রাম নিয়েছিলেন রোহিত। তবে তার বিশ্রামের ফুরসত কই। নিজের শরীর কমাতে উঠেপড়ে লেগেছেন। অনুশীলনে ঘাম ঝড়াচ্ছেন, ট্রেনার রেখে রাস্তায় মারছেন কয়েক পাক। ওজন কমানো চাই-ই চাই।
রোহিতের ব্যাটিং দুর্দশার শুরু আরও আগেই। সমালোচনা জোরাল হয় বর্ডার-গাভাস্কার ট্রফি চলাকালে। অস্ট্রেলিয়ায় রোহিত ভূপাতিত হওয়ার পর ভারত দলে তার জায়গা নিয়েও প্রশ্ন ওঠে। এমন ব্যর্থ হতে থাকলে, ভবিষৎ খারাপ হতে পারে বোর্ডও রোহিতকে সতর্ক করে দিয়েছিল। সেই সময় কিংবদন্তি সুনীল গাভাস্কার, নভোজিৎ সিংরা পরামর্শ দিয়েছিলেন— যদি ওজন কমাতে পারে তবে রোহিত ব্যাটে রানও পেতে পারে। ওই পরামর্শ মেনেই ফিট হতে উঠেপড়ে লেগেছেন রোহিত।
স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, রোহিতকে দেখা যাচ্ছে নীল গেঞ্জি আর শর্টস পরে দৌড়াচ্ছেন। ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে স্প্রিন্টিং করছেন রোহিত। তার সঙ্গে একজন ট্রেনার। স্প্রিন্ট সেশনের পর দুজনকে দীর্ঘক্ষণ কথা বলতেও দেখা যায়।
জাতীয় দল ছাড়াও ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ভারতের ক্রিকেটারদের। জুনিয়রদের বাধ্যতামূলক, সিনিয়রদের পরামর্শ— কড়া নির্দেশ। রোহিত-কোহলিদের কোচ গৌতম গম্ভীরের পর ভারতের বোর্ডও চাপ বাড়াচ্ছে। ফুসরত পেয়ে সেই কারণে রঞ্জিতে খেলতে নামছেন রোহিত শর্মা। ওই তালিকায় আছে ঋষভ পান্ত, শুভমন গিল ও জশ্বসী জয়সওয়াল ও বিরাট কোহলির নাম।
ছন্দে ফিরতে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে ২৩ জানুয়ারি থেকে রোহিত খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। তবে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে লম্বা সময় অনুশীলন করেন রোহিত। মুম্বাইয়ের অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গেও সারেন লম্বা আলোচনা। চ্যাম্পিয়ন্স ট্রফি ও ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ফেরার জন্য মরিয়া হয়ে আছেন ভারতের অধিনায়ক। চুল পরিমাণ ছাড়ও তাই দিচ্ছেন না ফিটনেস ইস্যুতে।
নবীন নিউজ/এফ
ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি
বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ
‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’
পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি
৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!
টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?
শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’
২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে
ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের
মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক
এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী
২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?
অবসরের ঘোষণা দিলেন মুশফিক
‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’
এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি
সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ
বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব
শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম
পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা
এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল
চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!
খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ
তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা
মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর
চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ
পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর
ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ
ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?
৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ