মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন কোহলি দম্পত্তি

নবীন নিউজ, ডেস্ক ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৮ এ.এম

গত কয়েকমাস ধরেই আনুশকার মা হওয়ার  গুঞ্জন চলছিল । তবে এখন আর লুকোচুরি নয়, সন্তান জন্মের পাঁচ দিন পর খবর পাওয়া গেল দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি দম্পতি। তাদের কোল জুড়ে এবার এসেছে একটি ছেলে সন্তান।

 

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।

কোহলি লিখেছেন, আপনাদের সকলকে খুশির সঙ্গে জানাচ্ছি, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পরিবারে একজন পুত্র সন্তানের আগমন ঘটেছে। যার নাম রাখা হয়েছে অকায়। আপনাদের সকলের আশীর্বাদ দোয়া কামনা করছি। আমরা অনুরোধ করছি, আমাদের গোপনীয়তাকে আপনারা সম্মান করবেন।

কিছু দিন আগেই ভারতের মাটিতে অনুষ্ঠিত ইংল্যান্ড সিরিজে বিরাট কোহলি না থাকা নিয়ে হয়েছিল চর্চা। ব্যক্তিগত কারণ দেখিয়ে ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে এসেছিলেন তিনি। সে সময়েই গুঞ্জন শোনা যায়, বাবা হচ্ছেন বিরাট। পরিবারের সঙ্গে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বাকালীন পুরো সময়টুকুই নিজেদের গোপনীয়তা বজায় রেখেছেন এই দম্পতি।

অবশেষে ৫ দিন পরে সত্যি সামনে এলো , তিন থেকে চার হলেন তাঁরা। ভক্তদের ভালোবাসা শুভেচ্ছায় ভাসছেন এই  তারকা জুটি। ছেলের জন্মের সুখবর জানিয়ে মঙ্গলবার রাতে একটি পোস্টও করেন আনুশকা । তিনি লেখেন, হৃদয় আনন্দে পরিপূর্ণ, ভালবাসার সঙ্গে জানাচ্ছি, এই ১৫ ফেব্রুয়ারি আমাদের ঘরে এক নতুন মানুষ এসেছে। ভামিকার ভাই, আমাদের ছোট্ট সোনা অকায়। সকলের আশীর্বাদ চাইছি। একই সঙ্গে আমাদের জীবনের গোপনীয়তা বজায়ের আবেদনও জানাচ্ছি। ভালবাসাসহ বিরাট আনুশকা

২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম কন্যাসন্তান ভামিকার জন্ম দিয়েছিলেন আনুশকা। ভামিকার অর্থ মা দুর্গা। অন্যদিকে অকায় তুর্কীর এই শব্দের অর্থ হল চাঁদের আলো। সন্তানের প্রাইভেসি রক্ষার্থে  এখন পর্যন্তও  মুখ দেখাননি বাবা-মা।

আনুশকা শর্মা বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন