শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সাকিবকে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক, যা বললেন শিশির

নবীন নিউজ ডেস্ক ১৫ আগষ্ট ২০২৪ ০৯:০৪ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। যা নিয়ে কড়া সমালোচনা শুনতে হয় তাকে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। 

বুধবার (১৪ আগস্ট) রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ। সেখানে সাকিবের সঙ্গে দেখা যায় এক নারীকে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাষ্য, ভিডিওতে থাকা সেই নারী সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল।  

যা নজরে এসেছে দেশের ক্রিকেট ভক্তদের। রাতভর চলেছে নানা আলোচনা-সমালোচনা। সেই সঙ্গে স্ত্রী উম্মে শিশিরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও চাউর হয়েছে। সেই শঙ্কা অবশ্য বেড়েছে শিশিরের কারণেই। সাকিব আল হাসানের সঙ্গে অনেক ছবিই ডিলেট করেছেন তিনি। 

তবে সামাজিক মাধ্যমের বিতর্কিত এই ইস্যু নিয়ে মুখ খুলেছেন শিশির। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল হতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিবপত্নী। সেখানে সাকিবকে এক অসাধারণ বাবা এবং স্বামী হিসেবে উল্লেখ করেছেন শিশির।

দীর্ঘ স্ট্যাটাসের সাকিবপত্নী লিখেছেন, ‘আপনার হয়ত তার (সাকিব আল হাসান) ক্যারিয়ার এবং পছন্দ নিয়ে ব্যক্তিগত মতামত থাকতেই পারে, তা আমি অস্বীকার করব না। প্রত্যেকেরই বাক-স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এটি আমাদের সম্পর্কের সঙ্গে মেশাবেন না। সে একজন অসাধারণ স্বামী এবং বাবা। সে সবসময়ই আমার প্রতি বিশ্বস্ত ও সৎ ছিল আর এমন কিছু করবে না যা আমাকে আঘাত করে। সে এমন মানুষ, যে আমার পাশে দাঁড়াতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল।’ 
 
তিনি আরও লিখেছেন, ‘আমি তার বাইরে ঘোরাফেরা নিয়ে সবসময়ই জানি আর বেশিরভাগ সময় তার সঙ্গেই থাকি। ১৩ বছর আগে আমি যে মানুষটির সঙ্গে আলাপ করেছিলে, সে এখনো সেই একই মানুষ আছে। জীবনসঙ্গী হিসেবে সে ১০০ তে ১০০ পাওয়ার মতোই। আর আলহামদুলিল্লাহ আমাদের সুন্দর একটি পরিবার আছে।’

অনলাইনে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়ে শিশির লিখেছেন, ‘দয়া করে এই অনলাইন গুজব বন্ধ করুন সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সব সময় বিশ্বাস করবেন না, কাটা এবং পেস্ট করা ছবিগুলি পুরো গল্প বলে না।’

ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ পছন্দ না উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আমি চুপ থাকতে চাই কারণ সত্যটা আমার ভেতরেই আছে। কিন্তু কিছু অপ্রয়োজনীয় ফোনকল এবং মেসেজের কারণে আমি বিষয়টা পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজে নজর দেয়ার সময় আর আমি আমার পরিবারের দিকে নজর দেবো। আমরা সবসময়ই টিম হয়ে ছিলাম, আর তেমনই থাকব ইনশাআল্লাহ।’ 

সাকিবের সঙ্গে ছবি ডিলিট নয় প্রাউভেট করেছেন উল্লেখ করে সাকিবপত্নী লিখেছেন, ‘আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলেট করিনি। কেবল তা প্রাউভেট করে রেখেছি। আর ছবি বা পোস্ট কখনো কোনো সম্পর্ককে বিচার করতে পারে না।’  

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ফারহানের উইকেট নিয়েই তাসকিনের সেঞ্চুরি

news image

বিপিএল খেলবেন না রিশাদ, মাতাবেন অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ

news image

‘মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য অনুসরণীয়’

news image

পাকিস্তানে খেলতে যেতে না পারা ভারতীয় ব্যাটারদের জন্য আক্ষেপের: সৌরভ গাঙ্গুলি

news image

৭ হাজার কোটি টাকার বাজি ভারত-নিউজিল্যান্ড ম্যাচে!

news image

টি-টোয়েন্টির নেতৃত্বে নেই শান্ত, নতুন অধিনায়ক কে?

news image

শিরোপা নয়, টাকার জন্য খেলে পাকিস্তান: হাফিজ

news image

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাঁচ ‘সিক্রেট ফাইট’

news image

২০২৬ বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব ট্রাম্পের কাঁধে

news image

ঘুমের কারণে টাইমড আউট পাকিস্তানি তারকা, ৩ বলে বিদায় ৪ ব্যাটারের

news image

মিরপুরে ‘গার্ড অব অনার’ পেলেন মুশফিক

news image

এমন সমালোচনা করবেন না, যেন প্রার্থনায় বসে কাঁদতে হয়: মুশফিকের স্ত্রী

news image

২ যুগের সেই আক্ষেপ ঘোচাতে পারবে ভারত?

news image

অবসরের ঘোষণা দিলেন মুশফিক

news image

‘অভিজ্ঞতার মূল্য দিয়ে পারফরম্যান্স ছেড়ে দিচ্ছে বাংলাদেশ’

news image

এক বিশ্বরেকর্ডসহ যেসব কীর্তি গড়লেন কোহলি

news image

সৌদিতে বসে ভারত বধের পরিকল্পনা করবে বাংলাদেশ 

news image

বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব

news image

শান্ত নাকি মোসাদ্দেক অধিনায়কত্ব করবেন কে, জানা গেল নাম

news image

পরিবার নিয়েই বাংলাদেশে আসবেন হামজা 

news image

এক পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

news image

চলতি মাসেই বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব!

news image

খেলা পরিত্যক্ত হলেও বাংলাদেশের লাভ

news image

তামিমসহ ১৪ জন পাচ্ছেন চসিকের সম্মাননা

news image

মুশফিক-মাহমুদউল্লাহকে ধুয়ে দিলেন ওয়াসিম জাফর 

news image

চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিলো বাংলাদেশ

news image

পাকিস্তানের ভাগ্য এখন নির্ভর করছে বাংলাদেশের ওপর

news image

ভারতকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্তের কথা জানালেন সরফরাজ

news image

ডিপিএলে নাম লেখালেন সাকিব, তবে কি ফিরছেন দেশে?

news image

৩৫ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ