নবীন নিউজ, ডেস্ক ০১ মার্চ ২০২৫ ০৯:৫১ এ.এম
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাসেল আহমেদ পরিচিত একটি নাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে শুরু হয়েছিল তার যাত্রা। চোখে-মুখে একরাশ ক্লান্তি আর বিস্ময়ে একা দাঁড়িয়ে ছিলেন একটি প্ল্যাকার্ড হাতে। যাতে লিখা ছিল ‘বিবাহিত কোটা চাই’।
শুরুতে অবশ্য প্ল্যাকার্ডের এই লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের উপাদেয় হয়েছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্ল্যাকার্ডই তাকে পরিচিত ও জনপ্রিয় করে তোলে।
সেই রাসেলই এখন লালমনিরহাটের স্বপ্নদ্রষ্টা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের ‘সংগঠক’ পদে দায়িত্বপ্রাপ্ত হন তিনি।
রাসেল আহমেদ বলেন, লালমনিরহাটের সন্তান আমি। লালমনিরহাটের জনসেবা করার জন্য ফিরব। এটাই আমার অঙ্গীকার। মানুষের ভাগ্য বদলাতে কাজ করে যাব।
রাসেল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। সাধারণ একজন শিক্ষার্থীর মতোই চলছিল তার নিত্যদিনের জীবন-যাপন। তবে কোটা আন্দোলন পাল্টে দেয় তার গতিপথ।
২০২৪ সালের ৬ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রুখে দাঁড়িয়েছিলেন কোটা প্রথার বিরুদ্ধে। প্রতিবাদের ভাষাও ছিল ভিন্ন। এই গল্প গণমাধ্যমে ওঠে আসলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে তার অভিনব প্রতিবাদের কথা। সেদিন থেকেই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সূচনা হয় তার হাত ধরে।
এরপরই ৮ জুলাই প্রকাশিত কমিটিতে ১৭ নং সমন্বয়ক হিসেবে উঠে আসে তার নাম। পরবর্তীতে ৩০ জুলাই প্রকাশিত কমিটিতে তিনিই হয়ে ওঠেন চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক। সমন্বয়ক হিসেবে পুরো চট্টগ্রামের বৈষম্যবিরোধী আন্দোলনকে সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন নির্ভীক সাহসের সঙ্গে। এরপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা