নবীন নিউজ, ডেস্ক ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৪৭ পি.এম
২৯ বছর পর আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করে ৫ দিনের মাথায় সেই আসর থেকে ছিটকে গেছে স্বাগতিক পাকিস্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, সমালোচনার ঝড়ে বাবর রিজওয়ানদের ধুয়ে দিতে ছাড়ছেন না কেউই। এবার জেলেবন্দি থেকেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর ক্ষোভ ঝাড়লেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
প্রথম দুই ম্যাচ হেরে পাকিস্তানের এমন বিদায় মেনে নিতে পারছেন না দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক। চটেছেন পিসিবির কর্মকর্তাদের ওপর। প্রশ্ন তুলেছেন বোর্ড প্রধান মহসিন নাকভির ক্রিকেট অভিজ্ঞতা নিয়েও।
ইমরান খানের ক্ষোভের বিষয়টি জানিয়ে তার বোন আলিমা খান বলেন, পছন্দের লোকজনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দেয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ইমরান খান জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন এবং দেশের ক্রিকেটকে এভাবে ধ্বংস হতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত, ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার। রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান জেলে থেকেই প্রকাশ করলেন ক্ষোভ।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফি, এই নিয়ে আইসিসির সবশেষ তিন আসরেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাবর-রিজওয়ানরা। শেষ ম্যাচটা বাংলাদেশের সঙ্গে শুধুই নিয়মরক্ষার।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ