বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

স্কুলছাত্রের শহীদ মিনার ভাঙার ভাইরাল ভিডিওটি বিভ্রান্তিকর: রিউমর স্ক্যানার

নবীন নিউজ, ডেস্ক ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭ এ.এম

সংগৃহীত ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একজন স্কুলছাত্র শহীদ মিনার ভাঙার ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি প্রচার করে দাবি করা হয়, ‘ইউনুস সাহেব আপনি পারছেন, একটা গোটা প্রজন্ম কে দেশের ইতিহাস  ঐতিহ্য ধ্বংস করার জন্য।’ বিষয়টি বিভ্রান্তিকর বলে জানিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার। অমর ২১ এর শহীদ মিনার ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে দুর্বৃত্তরা শীর্ষক দাবিতে ভারতীয় গণমাধ্যমেও একটি সংবাদ প্রচার করা হয়েছে। এটিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, শিক্ষার্থী কর্তৃক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার ভাঙচুরের ভাইরাল ভিডিওটি কোনো বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অংশ নয়।  বিদ্যালয়টিতে নতুন করে বড় একটি শহীদ মিনার নির্মাণ করায় প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে পুরাতন ছোট শহীদ মিনারটি ভেঙে ফেলা হয়।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে সংস্থাটি। সেখানে Sabbir3_90 নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে গত ২০ ফেব্রুয়ারিতে আলোচিত ঘটনাটির আরেকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে বলা হয়, পাশে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে এজন্য পুরাতন শহীদ মিনারটা ভেঙে ফেলা হচ্ছে। ভিডিওটিতে পাশে আরেকটি শহীদ মিনারও দেখা যায়।

উক্ত টিকটক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর টিকটক আইডি খুঁজে পাওয়া যায়। ওই শিক্ষার্থীর টিকটক আইডি পর্যবেক্ষণ করে গত ২১শে ফেব্রুয়ারিতে পোস্টকৃত একটি ভিডিওতে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ব্যানারসহ শিক্ষার্থীদের স্লোগানের একটি দৃশ্য পাওয়া যায়। ব্যানারটিতে বিদ্যালয়ের নামের উল্লেখ পাওয়া যায় এবং জানা যায় যে বিদ্যালয়টির নাম হলো ‘টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয়’। উল্লেখ্য, উক্ত টিকটক অ্যাকাউন্টে শহীদ মিনারটি ভাঙ্গার একটি দৃশ্যও প্রচার করা হয়েছে এবং বলা হয়, পাশে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে তাই পুরোনো শহীদ মিনার টা ভেঙে দেয়া হচ্ছে।

পরবর্তীতে স্কুলের নাম দিয়ে অনুসন্ধান করে গত ১৭ জানুয়ারিতে ‘এমডি মিন্টু বিশ্বাস’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে উক্ত বিদ্যালয়ে ধারণকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে ভেঙ্গে ফেলা শহীদ মিনারটির পাশেই নতুন ও আগেরটির চেয়ে বড় আরেকটি শহীদ মিনার দেখা যায়। ভিডিওটিতে প্রদর্শিত বিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে বিদ্যালয়টির নাম দেখা যায়, ‘টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয়’। ভিডিওটির ক্যাপশনেও বিদ্যালয়টির নাম বলা হয়, #টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয় সদর ঝিনাইদহ। অর্থাৎ, উক্ত বিদ্যালয়টিতে দুইটি শহীদ মিনার ছিল যার মধ্যে ছোটটি ভেঙে ফেলা হয়েছে।

এছাড়াও এ বিষয়ে অনুসন্ধানে ‘এমডি জামশেদ আলী’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২১শে ফেব্রুয়ারি সকাল ৮ টা ৪৪ মিনিটে করা পোস্টে এ বছর ওই বিদ্যালয়ের নতুন শহীদ মিনারের সামনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের একাধিক চিত্র দেখা যায়। উল্লেখ্য যে, কিছু পোস্ট ও কমেন্টে আলোচিত শহীদ মিনারটি একুশে ফেব্রুয়ারির দিনে ভাঙা হয়েছে দাবি করা হলেও ওই বিদ্যালয়ের নতুন শহীদ মিনারের সামনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের চিত্রে নতুন শহীদ মিনারের পাশে পুরোনো শহীদ মিনারটির ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, পুরোনো শহীদ মিনারটি গতকাল ২১শে ফেব্রুয়ারির আগেই ভাঙা হয়েছে।

এ বিষয়ে জানতে রিউমর স্ক্যানার টিম যোগাযোগ করে আলোচিত টিকারী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওশের আলীর সাথে। তিনি জানান, শহীদ মিনার ভাঙার ঘটনাটি মাসখানেক আগের। ২০২৩ সালে নতুন করে বড় একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলায় সমস্যা হতো পুরোনো ছোট শহীদ মিনারটির কারণে। তাই ছোট পুরোনো শহীদ মিনারটি সরিয়ে ফেলতে শিক্ষার্থীরা আবেদন করলে তিনি শহীদ মিনারটি সরিয়ে ফেলার অনুমতি দিয়েছেন। তিনি আরো বলেন, শহীদ মিনার একটি হলেই হয়, দুইটি শহীদ মিনারের তো দরকার নেই। পুরোনো শহীদ মিনারটিও আমার (বর্তমান প্রধান শিক্ষকের) হাতেই তৈরি ১৯৮৮ সালে। তখন আমি এই স্কুলে পরীক্ষার্থী ছিলাম।


উল্লেখ্য যে, আলোচিত ঘটনাটি কোনো বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কর্মকাণ্ডের অংশ না হলেও কুমিল্লার চৌদ্দগ্রামে গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনার ২১শে ফেব্রুয়ারি রাতে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ প্রতিবেদনে কলেজ সূত্রে প্রচার করা হয়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কলেজ চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তারা ক্যাম্পাস ত্যাগ করেন। রাত আনুমানিক ২টার দিকে বিকট শব্দ পাওয়ার পর কলেজের নৈশপ্রহরী শহীদ মিনারের কাছে গিয়ে দেখেন তিনটি স্তম্ভের দুটি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।

সুতরাং, নতুন করে বড় একটি শহীদ মিনার ইতোমধ্যে তৈরি হওয়ায়, পুরোনো ছোট শহীদ মিনারটি প্রধান শিক্ষকের অনুমতি সাপেক্ষে ভেঙে ফেলার ঘটনাকে বিদ্বেষমূলক সাম্প্রদায়িক কর্মকাণ্ড দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা