রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাঁদার জন্য যুবককে আটকে রেখে সাবেক যুবদল নেতার মারধর

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৫ ০৫:০৫ পি.এম

সংগৃহীত ছবি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমকে চাঁদা না দেয়ায় এক ব্যক্তিকে আটকে রেখে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাবেক এই যুবদল নেতা ক্ষিপ্ত হয়ে ইউনিয়নের গোমকোট বাজারে জসীম নামের এক ফার্নিচার ব্যবসায়ীর দোকানে গিয়ে তাকে বেধড়ক মারধর করেন। পরে মারধরের শিকার জসীমের অভিযোগের পরিপ্রেক্ষিতে যুবদলের নেতা রহিমকে আটক করে নাঙ্গলকোট থানা পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক যুবদলের সাবেক নেতা আব্দুর রহিম নাঙ্গলকোট উপজেলার মোড্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি মৌকরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ মার্চ) নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক জানান, অভিযোগের ভিত্তিতে আটক রহিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মারধরের শিকার ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে যুবদল নেতা রহিমকে একজনের সঙ্গে লাউডস্পিকারে মোবাইল ফোনে কথা বলতে শোনা যায়। মোবাইলের অপর পাশের ব্যক্তিকে রহিম বলেন, ‘আপনি ২০ হাজার টাকা দিবেন’। এসময় মোবাইলের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলে ওঠেন, ‘আপনি তো আমার সঙ্গে চাঁদাবাজি করছেন।’ এরপর যুবদল নেতা রহিম বলেন, ‘আপনার সঙ্গে চাঁদাবাজি করল কে? চাঁদাবাজি করলে আপনি কবেই এই এলাকা থেকে আউট হয়ে যেতেন।’ এসময় অপর পাশের ব্যক্তি বলেন, ‘চাঁদাবাজি না করলে আমি আমার তরফ থেকে যেটা দেব, আপনাকে সেটা নিতে হবে। আমি কী করি, আপনি চিটাগং (চট্টগ্রাম) শহরে গিয়ে খবর নেন।’ এসময় যুবদল নেতা রহিম বলে ওঠেন, ‘আপনি চিটাগং শহরের অনেক বড় নেতা। আমি আপনার কাছে চাঁদা চাইছি? আপনি ৫ হাজার টাকা দিচ্ছেন, আমার এখানে প্রোগ্রামে খরচ করলাম আড়াই থেকে তিন লাখ টাকা।’

এরপর যুবদলের নেতা রহিম অপর ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে মোবাইল ফোন রেখে মোবাইলের অপর পাশের ব্যক্তির প্রতিনিধি এক যুবককে ধাক্কাতে ধাক্কাতে একটি দোকান ঘরে ঢোকান। সঙ্গের একজনকে তাকে বেঁধে রাখতে নির্দেশ দেন। পরে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে বেদম প্রহার করা হয়।

এ ঘটনার দৃশ্য ঘটনাস্থলে থাকা কেউ একজন তার মুঠোফোনে রেকর্ড করে রাখেন। পরে তা ফেসবুকে পোস্ট করলে মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হতে থাকে।

অপরদিকে, ভিডিওটি ভাইরাল হওয়ার পেছনে গোমকোট বাজারের ফার্নিচার ব্যবসায়ী জসীমের হাত রয়েছে বলে ধারণা করেন যুবদলের নেতা রহিম। বুধবার রাত ৮টার দিকে জসীমের ফার্নিচার দোকানে গিয়ে হামলা করেন রহিম। এসময় জসীমকে মারধর করেন তিনি। ভাঙচুর চালানো হয় তার ফার্নিচার দোকানে। পরে নাঙ্গলকোট থানায় গিয়ে মারধরের শিকার জসীম বাদী হয়ে লিখিত অভিযোগ দেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ির সামনে থেকে যুবদলের নেতা রহিমকে আটক করে থানায় নিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৯ জানুয়ারি মৌকরা ইউনিয়ন বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। ওই অনুষ্ঠানের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যবসায়ী, ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন যুবদলের নেতা রহিম।

অভিযুক্ত যুবদলের নেতা আব্দুর রহিম পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নবীন নিউজ/ জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা