নবীন নিউজ, ডেস্ক ০৫ মার্চ ২০২৫ ১২:৫৩ পি.এম
ডোনাল্ড ট্রাম্পের সাথে সৃষ্ট ঝামেলা মিটমাট করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত তিনি। এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া দীর্ঘ পোস্টে এসব কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে হওয়া বিবাদকে ‘দুঃখজনক’ বলে আখ্যা দেন তিনি।
জেলেনস্কি জানান, এখনই সময় সবকিছু ঠিকঠাক করার। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত বলে। এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন তিনি।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের কেউই অনন্তকালের জন্য যুদ্ধ চাই না। শান্তি আলোচনার জন্য ইউক্রেন যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে আসতে প্রস্তুত। যুদ্ধে পরিস্থিতি নিয়ে ইউক্রেনীয়দের চেয়ে বেশি শান্তি আর কেউ চায় না। স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমি এবং আমার দল প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বে কাজ করতে প্রস্তুত।
এছাড়াও বন্দি বিনিময়, জ্বালানি ও বেসামরিক স্থাপনায় মিসাইল, দূরপাল্লার ড্রোন ও বোমা হামলা বন্ধ, সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির কথা বলেন তিনি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য।
ইউক্রেনীয় প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব অথবা হোয়াইট হাউস সফরের বিষয়ে তার মন্তব্য নিয়ে ট্রাম্প কীভাবে প্রতিক্রিয়া দেখাবেন তাই এখন দেখার বিষয়।
উল্লেখ্য, ইউক্রেনের খনিজ নিয়ে আলোচনার জন্য আবারও হোয়াইট হাউসে আমন্ত্রণ করা হলে সেখানে যাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ ভাগাভাগির আলোচনায় এখনও প্রস্তুত ইউক্রেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
নবীন নিউজ/ জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ