নবীন নিউজ, ডেস্ক ১৩ আগষ্ট ২০২৪ ১২:২৬ পি.এম
শারীরিক ব্যায়ামের মধ্যে দৌড়ানো সবচেয়ে সহজ ও বহুল ব্যবহৃত একটি ব্যায়াম। দৌড়ানো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি শরীরকে সুস্থ রাখে এবং হৃদরোগ থেকে দূরে রাখে।
নিয়মিত দৌড়ালে হার্টের স্বাস্থ্য ভাল থাকে, পেশি মজবুত হয়। কাজের চাপে জিমে গিয়ে শরীরচর্চা করার সময় নেই যাঁদের, অথচ দ্রুত মেদ ঝরাতে চান, তাঁদের জন্য দৌড়ানো সবচেয়ে উপযোগী ব্যায়াম।
তবে অনেকেই বুঝে উঠতে পারেন না যে, দ্রুত গতিতে নাকি ধীরে, কিভাবে দৌড়ালে শরীরের জন্য ভাল। চলুন জেনে নেওয়া যাক।
ধীরে দৌড়ানোর উপকার
ধীর গতিতে দৌড়ানোও শরীরের জন্য ভাল ব্যায়াম। বিশেষ করে যাদের বয়স বেশি, তাদের জন্য ধীর গতিতে দৌড়ানোই সবচেয়ে ভালো। জোরে দৌড়ালেও শরীরের ব্যায়াম হয়। তবে ধীর গতিতে দৌড়ালেও একই উপকার পাওয়া যায়।
১. যাঁদের বয়স বেশি এবং ফুসফুসের কর্মক্ষমতা কম, তাঁরা বেশি জোরে দৌড়াতে গেলেই দ্রুত হাঁপিয়ে ওঠেন। তার উপর হাড়ে, হাঁটুতে ব্যথা থাকলে জোরে দৌড়ালে আঘাতের সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে ধীর গতিতে দৌড়লে এক দিকে যেমন দ্রুত হাঁপ ধরার ভয় নেই, তেমনই আঘাতের ঝুঁকিও কম থাকে।
২. ধীরে দৌড়ালেও হার্টের স্বাস্থ্য ভাল থাকে। এতেও রক্ত সঞ্চালন ভাল হয়। তবে জোরে দৌড়লে হার্টের উপর বাড়তি চাপ পড়তে পারে। এ ক্ষেত্রে তা হবে না। বিশেষত একেবারে নতুন যাঁরা শরীরচর্চা শুরু করেছেন, তাঁরা জোরে না দৌড়ে শুরুটা ধীর গতিতেই করতে পারেন।
৩. ধীর গতিতে দৌড়ালে অনেকটা বেশি সময় ধরে দৌড়ানো যায়। এতে শরীরে একটানা ব্যায়াম হয়। শরীর আরও ভাল ভাবে অক্সিজেনকে কাজে লাগাতে পারে।
৪. ধীরে দৌড়ানো মস্তিষ্কের পক্ষেও ভাল ব্যায়াম। জোরে দৌড়ালে মস্তিষ্কের উপরেও চাপ পড়ে। কিন্তু গতি কম হলে সেই অসুবিধা হয় না।
ধীর গতিতে দৌড়ানোর নিয়ম-কানুন
সহজে দৌড়নো যায়, এবড়োখেবড়ো নয়, এমন জায়গাই ধীর গতিতে দৌড় শুরুর জন্য বেছে নিতে হবে। খোলা আকাশের নীচে দৌড়লে শরীর-মন দ্রুত চাঙ্গা হবে। যাঁরা জোরে দৌড়তে অভ্যস্ত, তাঁরাও সপ্তাহে ২-৩ দিন ধীর গতিতে দৌড় অভ্যাস করতে পারেন।
নবীন নিউজ/জেড
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে