বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে

নবীন নিউজ ডেস্ক ১৩ ডিসেম্বার ২০২৪ ০৪:২৩ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

বিদেশে ঘুরতে যাওয়ার স্বপ্ন সবাই দেখেন। তবে বিদেশ ভ্রমণে যেতে গুনতে হয় বেশ বড় অংকের টাকা। বাংলাদেশি মুদ্রার সঙ্গে বিদেশি মুদ্রার পার্থক্য দেখে অনেকেই ভ্রমণে যেতে সংকোচবোধ করেন।

তবে বাংলাদেশ ও ভারতের আশপাশেই এমন কিছু দেশ আছে, যেখানে একটু বুদ্ধি করে পরিকল্পনা করলেই কম খরচে ঘুরে আসা যায়। ঠিক সময় বিমানের টিকিট কিনে রাখতে পারলে বাজেটের মধ্যেই বিদেশ ঘুরে আসতে পারবেন। জেনে নিন কম খরচেই কোন কোন দেশ ভ্রমণ করতে পারবেন-

ভিয়েতনাম

কলকাতা থেকে সরাসরি বিমানে চেপে ভিয়েতনাম পৌঁছনো যায়। সেখানকার ইতিহাস জানতে গেলে ঘুরে দেখতে হবে সংগ্রহশালা। গ্র্যান্ড নটার ডাম ক্যাথিড্রাল, ফরাসি উপনিবেশকালে বেশ কিছু স্থাপত্য আছে এখানে। এছাড়া যাওয়া যেতে পারে ইতিহাসের স্মৃতিবিজড়িত হুই শহরে।

এখানকার পারফিউম নদীতে নৌকাবিহারের স্মৃতি ভুলতে পারা কঠিন। এছাড়া আছে একাধিক প্যাগোডা। হাতে সময় থাকলে ঘুরে দেখে নিতে পারেন হ্যানয়, মি সান, হোই অ্যান শহরগুলো। থাকা, খাওয়া বাদ দিলে ঘুরতে খুব বেশি খরচ হওয়ার কথা নয়। যদি আগে থেকে বুকিং সেরে রাখা যায়।

নেপাল

কম খরচে নেপাল ঘুরতে চাইলে বিমান নয়, শিলিগুড়ি থেকে বাসে কাঠমাণ্ডু চলে যান। একটু বেশি সময় লাগবে এই যা। এছাড়া প্রাইভেট গাড়িও পাওয়া যায়। পৌঁছাতে সময় লাগবে ঘণ্টা তিনেক। অফ সিজনে এলেও গাড়ি, হোটেল ভাড়া তুলনামূলকভাবে কম থাকে।

আর বেশ কিছুদিন আগে থেকে হোটেল করে রাখলেও খানিকটা সাশ্রয় হয়। ঘোরার জায়গার তো শেষ নেই। হাতে সময় থাকলে বোধি স্তূপ, নারায়ণহিতি প্যালেস, সংগ্রহশালা, কৈসর মহল, নীলকণ্ঠ মন্দির ঘুরে আসতে পারেন।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। পাহাড়, সমুদ্র ও সবুজ চা বাগানে ভরা শ্রীলঙ্কা আপনাকে মুগ্ধ করবেই। কিছুটা কম খরচে বিমানের টিকিট কেটে রাখতে পারলে খরচ কমবে ভ্রমণে। থাকার হোটেল রয়েছে বিভিন্ন দামের। হাতে খুব বেশি সময় না থাকলে ক্যান্ডি, নুয়েরাএলিয়া, সীতাএলিয়া, গ্রেগরি লেক ঘুরে দেখতে পারেন।

কাছেই আছে পিনাওয়ালা এলিফেন্ট অরফ্যানেজ। সেখানে একসঙ্গে প্রায় ৫০-৬০টি হাতির বাস। শ্রীলঙ্কা কিন্তু বিখ্যাত দারুচিনির জন্য। তাই মাড়ু নদীর ধারে দারুচিনি দ্বীপ থেকে ঘুরে আসতে ভুলবেন না। ফিরতি পথে রাজধানী শহর কলম্বো ঘুরে দেখে নিতে পারেন।

ভুটান

শান্ত, নিরিবিলি, পাহাড় ও জঙ্গলে ঘেরা ভুটানের সরল জীবনযাত্রাই পর্যটকদের প্রধান আকর্ষণ। তবে ফেব্রুয়ারি-মার্চে পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই খরচ কমাতে চাইলে ওই সময় বাদে অফটাইম বেছে নিন। বৌদ্ধমঠ ও মন্দিরে ঘেরা ভুটানের সব জায়গায় কিন্তু গাড়ি পৌঁছায় না।

তাই হেঁটে হেঁটে ঘুরতে পারলে তবেই যান ভুটান। তার মধ্যে দেখার মতো বৌদ্ধমঠ হল দ্রামেতসে গোয়েম্বা, চোরতেন কোরা, ত্রাশিগাং জং, মংগার জং। প্রাচীন একটি অভয়ারণ্য গোম্ফু কোরা। যদিও বৌদ্ধমঠগুলো দেখতে একই রকম তাই সবগুলোতে যেতে না পারলেও সমস্যা নেই।

মিশর

নীলনদের তীরে অবস্থিত মিশরের পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। কলকাতা থেকে যেতে গেলে দিল্লি বা মুম্বই থেকে রাজধানী কায়রোতে যেতে হয়। এক ঝলকে দেখলে অনেকটা রাজস্থানের মতো মনে হবে।

মিশরের ইতিহাস ও এই দেশ এতই বিশাল যে একবার এসে পুরোটা আত্মস্থ করা প্রায় অসম্ভব। তাই যে কোনো একটি দিক থেকে শুরু করাই ভালো। তবে সেখানে খাবার ও পানির দাম একটু বেশি। তবে যাতায়াতের খরচ ও হোটেলের ভাড়া কমাতে না পারলে খরচ বেশ ভালোই হবে।

নবীন নিউজ/পি
 

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে