নবীন নিউজ ডেস্ক ০১ জানু ২০২৫ ০৯:৫৫ এ.এম
সংগৃহীত ছবি
কাগজে-কলমে আলফার যুগ শেষ। আজ ১ জানুয়ারি ২০২৫ থেকে আলফাদের সঙ্গী হবেন জেনারেশন-বিটা বা জেন-বিটা। জেন-বিটার এই পর্যায় চলবে ২০৩৯ সাল পর্যন্ত। অর্থাৎ আগামী ১৫ বছর ধরে যেসব শিশু জন্মাবে, তারাই জেন-বিটা নামে পরিচিতি পাবে।
২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা জন্মেছে, তারা জেনারেশন-আলফা। আবার ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে যাদের জন্ম, তারা জেন-জেড, যাদের আমরা জেন-জি নামে চিনি।
সোশ্যাল রিসার্চার মার্ক ম্যাকক্রিন্ডলকে কৃতিত্ব দেওয়া হয় এই ধরনের ভাগাভাগি ও নামকরণের জন্য। ধারণা করা হয়, জেন-বিটার কেউ কেউ ২২ শতকের মুখ দেখবে।
ছেলেবেলা থেকেই পাবে প্রযুক্তির সাহচর্য। বিশেষ করে এআই জড়িয়ে থাকবে জেনারেশন-বিটার প্রতিদিনের কাজের সঙ্গে।
ধরা হচ্ছে, এই প্রজন্মই প্রথমবার খুব বেশি করে ব্যবহার করবে স্বয়ংক্রিয় গাড়ি, ওয়্যারেবল হেলথ টেকনোলজি এবং ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট।
এত ভালো কিছুর সঙ্গে কিছু বিটার অর্থাৎ তেতো তরলও গিলতে হবে জেন-বিটাকে।
যেভাবে প্রতিদিন বদলে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা, বাড়ছে ঝড়ঝঞ্ঝা, তা নিয়ন্ত্রণে আনার জন্য কার্বন ফুটপ্রিন্ট কমানো বড় চ্যালেঞ্জ হবে এই নতুন প্রজন্মের। জৈব জ্বালানি ভুলে ভাবতে হবে দূষণহীন জ্বালানির কথা। জঙ্গল যথেচ্ছ সাফ করে যে নগরায়ণ চলছে, তার সঙ্গেও লড়তে হবে তাদের।
তবে আশার কথা হচ্ছে, আগামী দিনে চিকিৎসাব্যবস্থার উন্নতি হতে চলেছে। প্রযুক্তিরও অনেক উন্নতি হবে।
এরই ফলে জেনারেশন-বিটার সন্তানরা অতীতের সব প্রজন্মের চেয়ে বেশিদিন বেঁচে থাকতে পারবে বলে মনে করা হচ্ছে। সূত্র : দি ইকোনমিক টাইমস
নবীন নিউজ/পি
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে