বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

নবীন নিউজ, ডেস্ক ১১ জানু ২০২৫ ০৬:০৯ পি.এম

সংগৃহীত ছবি

লাল-নীল-হলুদ বাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে ছুটে চলছে লাল রঙের গাড়ি। আমরা সবাই বুঝে গিয়েছি কোথাও আগুন লেগেছে। মূলত আমরা গাড়ির লাল রঙ দেখেই চিনে ফেলেছি এটা ফায়ার সার্ভিসের গাড়ি। এমন অবস্থা দাঁড়িয়েছে যে ফায়ায়েরর গাড়ি মানেই লাল রঙ হবে।

তবে কখনও কি প্রশ্ন জেগেছে, কেন ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল? হয়তো প্রশ্ন জেগেছে কিন্তু জানা হয়ে উঠেনি।

বর্তমান বিশ্বে লাল রঙের গাড়ি জরুরি ব্যবস্থার গাড়ির প্রতীক হয়ে উঠেছে। এই রঙ বেছে নেয়ার ক্ষেত্রে অনেক কারণ থাকলেও ঐতিহ্য বেশি ভূমিকা রেখেছে। ফায়ার সার্ভিসের গাড়ির রঙ কবে থেকে লাল হলো বা কেন লাল রঙ ব্যবহার করা হয় এর নিশ্চিত কোনও ডকুমেন্টস নাই। মূলত এ বিষয় অনেকগুলো তত্ত্ব রয়েছে।

তবে সত্যি কথা হলো বিশ্বের সব দেশের ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল নয়। বিভিন্ন দেশে ফায়ার সার্ভিসের গাড়ির রঙ বিভিন্ন রঙের রয়েছে। কোথাও হলুদ, কোথাও সবুজ, কোথাও সাদা এমনকি কালো রঙেরও ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশে ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল। মূলত ঐতিহাসিক কারণেই এই রঙ পছন্দ করা হয়।

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন এ নিয়ে জনপ্রিয় তত্ত্বের একটি হলো— বিশ্বে ১৮ শতকে ফায়ার সার্ভিস প্রাতিষ্ঠানিক আকারে গঠিত হওয়া শুরু করে। এ সময় অন্যান্য প্রতিষ্ঠান থেকে ফায়ার সার্ভিসকে আলাদাভাবে প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে। জরুরি কাজে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন পড়ে। তখন ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে চিহ্নিত করার জন্য লাল রঙ ব্যবহার করা হয়। কেননা ১৮ শতকে লাল রঙের দাম ছিল খুবই বেশি। যা ফায়ার সার্ভিসকে একধরনের উচ্চস্তরে পৌঁছে দেয়।

আরেকটি তত্ত্বটি হলো, ফায়ার সার্ভিসের ইতিহাসের প্রথম দিকে যখন অগ্নিনির্বাপণের জন্য পর্যাপ্ত গাড়ি ছিল না, তখন আগুন নির্বাপণ করার জন্য কৃষকের কাছ থেকে কৃষকের গাড়ি নিতো। আর সে সময় কৃষকের গাড়ি রঙ ছিল লাল। এই ধারাবাহিকতায় ঐতিহাসিক একপর্যায়ে ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল হয়ে উঠে।

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন এ নিয়ে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব— ১৯২০ সালের দিকে ফোর্ড কোম্পানি তাদের বিখ্যাত ‘টি’ মডেলের গাড়ি বাজারে নিয়ে আসে। এ সময় কালো রঙের দাম কম থাকায় ফোর্ড কোম্পানি তাদের গাড়ির রঙ কালো করে। বাজারে এই গাড়ি এত বেশি পরিমাণে ছিল যে ফায়ার সার্ভিসের গাড়িকে আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন হয়। তখন থেকে ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল করা হয়। এভাবে বিগত ১০০ বছর ধরে ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল হয়ে আসছে।

তবে বর্তমানে বিশ্বের অনেক দেশই ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল থেকে ভিন্ন রঙে যাচ্ছে। এর কারণ হিসেবে দেখা গেছে, ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল হবার পরও শুধু চোখে না পড়ার কারণে অন্যান্য গাড়ির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

গবেষণায় দেখা গেছে, ফায়ার সার্ভিসের লাল রঙের গাড়ি থেকে অন্যান্য রঙের গাড়ি সড়ক দুর্ঘটনায় কম পতিত হয়েছে। যেমন ২০১৮ সালে আমেরিকাতে ফায়ার সার্ভিসের গাড়ি ও অন্যান্য গাড়ির সাথে ১৪ হাজার ৫০০টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এজন্য আমেরিকান ফায়ার সার্ভিস অ্যাডমিনেস্টেশন গবেষণা করে দেখেছেন, প্রতিফলনশীল হলুদ-সবুজ এবং কমলা রঙের গাড়ি দিনের আলোতে ভালো দেখা যায়। রাতে লাইম গ্রিন রঙ ভালো দেখা যায়। অবশ্য ৯০ দশকের পর থেকে আমেরিকান ফায়ার সার্ভিস গাড়ির রঙ লালের বদলে লাইম গ্রিন রঙ করা হচ্ছে।

এছাড়া জরুরি বিষয়ক গাড়ির ওপর মানুষের মনস্তাত্তিক গবেষণায় দেখা গেছে, লাল ও লাইম গ্রিন রঙের মধ্যে কম আলোতে লাইম গ্রিন রঙের গাড়ি দ্রুত মানুষের চোখে পরে। এমনকি ২০০৯ সালে করা আমেরিকার ফেডারেল ইমার্জেন্স ম্যানেজমেন্ট এজেন্সির গবেষণায় দেখা গেছে, আমেরিকাতে ফায়ার কর্মী মৃত্যুর দ্বিতীয় প্রধানতম কারণ হলো ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া।

এদিকে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ৪৭ জন ফায়ারফাইটার অপারেশনাল কাজ করার সময় মারা যান। এর মধ্যে ১৮ জনই মারা গিয়েছেন সড়ক দুর্ঘটনায়। এসবের কারণে বিশ্বের অনেক দেশই ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল থেকে লাইম গ্রিন বা হলুদ রঙ করছে। ১৯৭৮ সাল থেকে অস্ট্রেলিয়া সকল জরুরি বিভাগের গাড়ির রঙ হলুদ ব্যবহার করে আসছে।

যাইহোক, ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনায় পতিত হওয়া বা মানুষের চোখে দৃশ্যমান বিষয়ক বিভিন্ন গবেষণা লাল রঙের বিপক্ষে গেলেও বিশ্বে এখনও ফায়ার সার্ভিসের গাড়ির লাল রঙ বেশ জনপ্রিয়। একশত বছর ধরে ফায়ার সার্ভিসের গাড়ি এই লাল রঙ করার ঐতিহ্য বহণ করে আসছে। মূলত ঐতিহ্যের কারণেই ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল করা হয়।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে