বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

নবীন নিউজ ডেস্ক ১৬ ডিসেম্বার ২০২৪ ০৩:১২ পি.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

শরীর ও মনকে চাঙা করতে চায়ের কদর আছে বেশ। তাই বলে সেই চা পান করতে কত টাকা খরচ করতে রাজি হবেন আপনি। ২০, ৫০ কিংবা সর্বোচ্চ ৫০০ থেকে হাজার টাকা। এর বেশি নিশ্চয় নয়। তবে দেশটা যখন সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান দুবাই। তখন সেই চায়ের দাম লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে।

তবে দাম যেমন বেশি এই চায়েও রয়েছে বিশেষত্ব। ২৪ ক্যারেট সোনা দিয়ে বিশেষ উপায়ে তৈরি হয় ‘গোল্ড কাড়াক’ নামের এই চা। যা পরিবেশন করা হয় রূপার কাপে। যেটি চাইলে উপহার হিসেবে নিয়েও আসতে পারেন ওই চা প্রেমী।

দুবাইয়ের ডিআইএফসি-এর অ্যামিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারে বোহো ক্যাফেতে মিলছে এমন সাড়া জাগানো চা। যা ভারতীয় বংশোদ্ভূত সুচেতা শার্মা তার বিলাসবহুল বোহো ক্যাফেতে বিক্রি শুরু করেছেন।

এই চায়ের ওপর ২৪ ক্যারেট স্বর্ণের একটি তবক বা ফয়েল থাকে। আর এই স্বর্ণে চায়ের প্রতি কাপের দাম ভারতীয় মুদ্রায় এক লাখ ১৪ হাজার রুপি, বাংলাদেশি টাকায় যা দেড় লাখের বেশি। গ্রাহক চাইলে একইভাবে কফিও খেতে পারেন। তবে দাম পড়বে প্রায় একই। চা ও কফি ছাড়াও ক্যাফের মেনুতে অন্যান্য প্রিমিয়াম আইটেমগুলির মধ্যে রয়েছে গোল্ড স্যুভেনির কফি, গোল্ড-ডাস্টেড ক্রসেন্টস, গোল্ড ড্রিংকস এবং এমনকি গোল্ড আইসক্রিম।

সোনার এই চা নিয়ে সুচেতা শর্মা বলেন, ‘আমরা বৃহত্তর সম্প্রদায়ের জন্য খাদ্যাভ্যাসের সাথে সাথে ভোগের সন্ধানকারী লোকদের জন্য ব্যতিক্রমী কিছু করতে চেয়েছিলাম।’

চায়ের মূল্য অত্যধিক বেশি হলেও এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে। দুবাই ঘুরতে এসে অনেকেই এই চার স্বাদ নিচ্ছেন। অনেকেই এই চার প্রশংসা করলেও নেতিবাচক মন্তব্যও করছেন অনেকে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে