বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

নবীন নিউজ ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০১:২৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

বড়দিনের অন্যতম বড় আকর্ষণ হলেন সান্তা ক্লজ। আর এই সান্তা ক্লজ বলতে আমরা যাকে চিনি, তিনি লাল রঙের পোশাক, চোঙা আকৃতির লম্বা টুপি পরা সাদা চুল-দাড়িওয়ালা এক বৃদ্ধ লোক। কিন্তু রহস্য হলো কে এই সান্তা ক্লজ? কোথা থেকে এলেন তিনি, কেমন করে তার আবির্ভাব, কেনই বা ঘুরে ঘুরে বাচ্চাদের মাঝে উপহার বিতরণ করেন? 

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আজ যাকে আমরা সান্তা ক্লজ নামে চিনি, তার পেছনে রয়েছে লম্বা কাহিনি।

উপহার আর জিঙ্গল বেলসের ঝোলা কাঁধে নিয়ে লাল পোশাক, মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে দোরগোড়ায় হাজির হন সান্তা ক্লজ। শিশুদের মুখে হাসি ফোটাতে জুড়ি নেই তার। যুগ যুগ ধরে বড়দিনে এভাবেই ছোটদের খুশি করতে হাজির হন সান্তা। তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটা মনগড়া? সান্তা ক্লজ বলে কি কেউ কোনোদিন ছিলেন? তার ইতিহাস কী? এই প্রতিবেদনে সেই তথ্যই তুলে ধরব। 

সাধারণ মানুষ বিশেষত শিশুদের সান্তা ক্লজকে নিয়ে কৌতূহলের শেষ নেই। আজও মানুষের বিশ্বাস বড়দিনের আগে সাদা গোঁফ দাড়ির লাল পোশাক পরা সান্তা ক্লজ রাতের অন্ধকার এসে লাল ঝোলা থেকে উপহার রেখে যান চুপিসারে। যাকে আজ আমরা সান্তা ক্লজ বলে চিনি, তার এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে।

খ্রিস্টিয় তিন শতকের দিকে লাল পোশাক, লাল টুপি পরা, সাদা ধবধবে দাড়িওয়ালা এই মানুষটিকে খুঁজে পাওয়া যায়। সেন্ট নিকোলাস নামের এক সন্ন্যাসীকে ঘিরে সান্তা ক্লজের কিংবদন্তী শুরু। মনে করা হয় খ্রিস্টিয় ২৮০ সালের দিকে এশিয়া মাইনর বা বর্তমান তুরস্কের পাতারা নামে অঞ্চলে তার জন্ম। সততা ও দয়ার জন্য় সব মানুষ পছন্দ করত তাকে। শোনা যায় বেশ ধনী ছিলেন এই মানুষটি। সবসময় গরিব-দুঃখী ও অসহায় মানুষদের সাহায্য করতেন। শিশুদের প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন সেন্ট নিকোলাস। 

কথিত আছে, একবার দাস হিসেবে বিক্রি হতে যাওয়া তিন মেয়েকে রক্ষা করেছিলেন নিকোলাস। পাশাপাশি তিনি ওই মেয়েগুলোর বিয়েতে যৌতুক ও যাবতীয় খরচাপাতি করেছিলেন বলে শোনা যায়। তারপর থেকেই তার জনপ্রিয়তা হয়ে যায় আকাশ ছোঁয়া। মানুষের রক্ষক হিসেবে পরিচিতি পান তিনি।

রেনেসাঁ পর্যন্ত সেন্ট নিকোলাস জনপ্রিয় ছিলেন ইউরোপে। আমেরিকায় তিনি পরিচিতি পান ১৮০০ শতকের শেষের দিকে। ১৭৭৩ ও ১৭৭৪ সালে পরপর দুইবার একটি পত্রিকায় সামনে আসে এক ডাচ পরিবারের সেন্ট নিকোলাসের মৃত্যুবার্ষিকী উৎযাপনের খবর। সেন্ট নিকোলাসকে সংক্ষিপ্ত রূপ ‘সিন্টার ক্লাস’ নামে ওই ডাচ পরিবার ডাকতেন। পরবর্তী সময়ে সিন্টার ক্লস থেকে মূলত সান্তা ক্লজ নামটির জন্ম হয় বলে মনে করা হয়। 

১৮২০ সালের দিন থেকে বড়দিন উপলক্ষ্যে বিজ্ঞাপন দিতে দেখা যায় বিভিন্ন দোকানগুলোকে। অনেক সময়ই পত্রিকায় বিশেষ সংখ্যা বের হতো যেগুলোতে প্রায়ই ছাপা হতো সান্তা ক্লজের ছবি। ১৮৪১ সালে ফিলাডেলফিয়ার একটি দোকানে তৈরি করা হয়েছিল একটি সান্তা আকৃতির মানুষ, যা দেখতে ভিড় জমিয়েছিল হাজারো শিশু। ১৮২২ সালে ক্লেমেন্টে ক্লার্ক মুর নামে একজন বড়দিন উপলক্ষ্যে লিখেছিলেন একটি কবিতা, সেটির শিরোনাম ছিল An Account of a Visit From St. Nicholas। এই কবিতায় যে চিত্র ফুটে উঠেছিল, তার সারমর্ম হলো লাল পোশাকে সাদা দাড়িওয়ালা এক সন্ত আটটি হরিণ টানা গাড়িতে উড়ে উড়ে শিশুদের বাড়ি বাড়ি গিয়ে উপহার বিতরণ করছেন। 

১৮৮১ সালে থমাস ন্যাসট নামক একজন আমেরিকান কার্টুনিস্টের আঁকা ছবি পত্রিকায় প্রকাশিত হলে সান্তা ক্লজের এই সাজ ব্যাপক খ্যাতি পায়। সেখানে সান্তা হরিণটানা গাড়িতে চড়ে কাঁধে উপহারভর্তি ঝোলা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের উপহার দেওয়ার চিত্র ফুটে ওঠে, এই ছবিটি গোটা বিশ্বে বেশ জনপ্রিয়তা পায়। এরপর থেকেই গোটা বিশ্বে সান্তা ক্লজের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে।

সান্তা ক্লজকে নিয়ে এমনই সব ভিন্ন ভিন্ন গল্প কথিত। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সান্তার জন্য খাবার সাজিয়ে অপেক্ষা করে থাকে। শুধু তাই নয়, সান্তা তার উপহারের ঝুলি থেকে তাদের মনের মতো জিনিস দিয়ে যাবেন বলেও বিশ্বাস করে ছোট ছোট মুখগুলো।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে