নবীন নিউজ ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ১০:২২ এ.এম
সংগৃহীত ছবি
অক্টোপাসের বুদ্ধিমত্তা ও জ্ঞান নিয়ে বিজ্ঞানীদের গবেষণায় চমকপ্রদ তথ্য উঠে এসেছে। এই অদ্ভুত প্রাণীটি শুধু নয়টি মস্তিষ্কের অধিকারী নয়, বরং তাদের বুদ্ধিমত্তা এমন স্তরে পৌঁছেছে যা অনেক স্তন্যপায়ী প্রাণীর কাছাকাছি।
অক্টোপাসের নয়টি মস্তিষ্কের মধ্যে একটি তাদের মাথায় অবস্থিত, বাকি আটটি তাদের বাহুতে ছড়ানো। বাহুর এই ‘মিনি-মস্তিষ্কগুলো’ স্নায়ু কোষের মাধ্যমে স্বাধীনভাবে কাজ করতে সক্ষম। গবেষণায় দেখা গেছে, এই প্রক্রিয়াটি তাদের জটিল কাজ সম্পাদনে সহায়তা করে।
অক্টোপাসের বুদ্ধিমত্তা মাপতে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা করেছেন। যেমন, জটিল পরিস্থিতিতে খাবার সংগ্রহ করা, প্রতিকূল পরিবেশে রঙ বদলে লুকিয়ে থাকা এবং নির্দিষ্ট সংকেতের মাধ্যমে শিখতে পারার ক্ষমতা। ২০২১ সালের এক গবেষণায় দেখা গেছে, সাধারণ কাটলফিশ স্বল্প মানের খাবারের চেয়ে অপেক্ষা করে উচ্চমানের খাবার বেছে নিতে সক্ষম।
২০২৪ সালে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন রাজ্যে অক্টোপাস চাষ নিষিদ্ধ করা হয়। যুক্তি হিসেবে পরিবেশ দূষণ, প্যাথোজেন ছড়ানোর ঝুঁকি এবং অক্টোপাসের বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে একটি অক্টোপাস খামার গড়ে তোলার পরিকল্পনা বিজ্ঞানী ও প্রাণী অধিকার কর্মীদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, অক্টোপাসের বুদ্ধিমত্তা ও চেতনার স্তর অনেক স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে তুলনীয়। তাই তাদের কল্যাণ নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়ন ২০১০ সালে গবেষণার উদ্দেশ্যে অক্টোপাস ব্যবহারের ক্ষেত্রে নৈতিক দিকগুলো বিবেচনার নির্দেশ দেয়।
বিজ্ঞানীরা মনে করছেন, অক্টোপাসের মতো প্রাণীদের কল্যাণ নিশ্চিত করার মানদণ্ড নির্ধারণ করা জরুরি। যেমন—নিউরন সংখ্যা, শিখন ক্ষমতা এবং প্রাকৃতিক আচরণের সুযোগ। এই মানদণ্ড শুধু অক্টোপাস নয়, অন্যান্য পরিচিত প্রাণীর ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।
অক্টোপাসের ‘ভিনগ্রহের মতো’ বুদ্ধিমত্তা আমাদের নিজেদের বুদ্ধিমত্তা ও চেতনা সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। তাদের নিয়ে গবেষণা প্রাণী কল্যাণ ও নৈতিকতার নতুন অধ্যায় খুলে দিয়েছে।
নবীন নিউজ/পি
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে