নবীন নিউজ, ডেস্ক ১৬ নভেম্বার ২০২৫ ০৯:৫৩ এ.এম
দিনের শুরুটায় ছোট ছোট ভুল অনেক সময় হৃদ্স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে, তাদের জন্য সকালটা হয়ে ওঠে বেশি সংবেদনশীল সময়। চিকিৎসকদের মতে, সকালেই হার্ট অ্যাটাকের আশঙ্কা তুলনামূলক বেশি দেখা যায়।
কেন সকাল সময়টা বেশি ঝুঁকিপূর্ণ? বিশেষজ্ঞ ডা. সঞ্জয় ভোজরাজ জানান, ঘুম থেকে ওঠার পর শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোন দ্রুত বেড়ে যায়। একই সঙ্গে রক্তচাপ বাড়ে ও রক্তের ঘনত্বও কিছুটা বৃদ্ধি পায়, যা হৃৎপিণ্ডের ওপর বাড়তি চাপ ফেলে।
এই অবস্থায় যদি আমরা খালি পেটে কফি-চা পান করি, পানি না খাই বা নিয়মিত ওষুধ খেতে ভুলে যাই—তাহলে হার্টের ঝুঁকি আরও বাড়ে।
সকালে যেসব অভ্যাস ক্ষতি করতে পারে
- খালি পেটে চা বা কফি পান করা
- ঘুম থেকে উঠে পানি না খাওয়া
- প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধ খেতে ভুলে যাওয়া
- ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কাজ, ইমেইল বা মোবাইলে ব্যস্ত হয়ে পড়া
- তাড়াহুড়া করে ভারী কাজ বা শারীরিক চাপ নেওয়া
হার্টকে ভালো রাখতে সকালে যা করবেন
ডা. সঞ্জয়ের পরামর্শ অনুযায়ী কিছু সহজ অভ্যাস হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করতে পারে :
- ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করুন
- সময়মতো ওষুধ সেবন করুন
- হালকা, প্রোটিনসমৃদ্ধ নাশতা খান
- প্রতিদিন ১০-১৫ মিনিট হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম করুন
সকালকে শান্ত ও সুশৃঙ্খল রাখলে হৃদ্স্বাস্থ্য অনেকটাই ভালো থাকে। তাই নিজের অভ্যাসগুলো একটু বদলানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলাই হতে পারে হার্টকে সুস্থ রাখার সবচেয়ে সহজ উপায়।
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা