নবীন নিউজ, ডেস্ক ০৩ জুলাই ২০২৪ ০১:০৯ পি.এম
বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। গত বছরের শুরুর দিকে তার মেজর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে এ যাত্রায় বেঁচে যান এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। সেই সময়ে সুস্মিতা ভেবেছিলেন— ‘তার জীবনের গল্প এখানেই শেষ।’
ভারতে প্রতি বছর ১ জুলাই ন্যাশনাল ডক্টরস ডে পালিত হয়। এ উপলক্ষে একটি ভিডিও তৈরি করেছেন সুস্মিতা। চিকিৎসকদের উৎসর্গ করা এ ভিডিওতে জীবনের সংকটময় সেই সময়ের বর্ণনা দিয়েছেন এই অভিনেত্রী।
সুস্মিতা সেন তার ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে এ অভিনেত্রী বলেন, ‘আমার জীবন একটি গল্প, যাতে আমি অভিনয় করে বেঁচে আছি। কিছু সময় আগে এই গল্পে বড় একটি মোড় নেয়, যখন আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম। সেখানকার ৪৫ মিনিট আমার জীবনের সবচেয়ে দীর্ঘতম সময়। সেই সময়ে আমি ভেবেছিলাম আমার জীবনের গল্প এখানেই শেষ।’
‘চিকিৎসকদের ধন্যবাদ, তাদের কারণে আমার জীবনের গল্প এখনো চলমান। তারা আমাকে ছেড়ে দেয়নি, তারা হাল ছেড়ে দেয়নি। তারা আমার জীবনের গল্প নতুন করে লিখেছেন এবং আমাকে নতুন দিক নির্দেশনা দিয়েছেন। সেটি ছিল আমার জীবনের দ্বিতীয় জন্মদিন। আমার গল্পটি তাদেরকে উৎসর্গ করছি।’ বলেন সুস্মিতা সেন।
২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি হার্ট অ্যাটাক হয় সুস্মিতা সেনের। এদিনটি তার দ্বিতীয় জন্মদিন। এর আগে সুস্মিতা সেন জানিয়েছিলেন, তার করোনারি আর্টারিতে একটি ব্লক ধরা পড়েছিল, ব্লকটি ৯৫ শতাংশ ছিল।
নবীন নিউজ/আর
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’