নবীন নিউজ, ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৪:১১ পি.এম
এক সময় ধারণা করা হত হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের হয়। কিন্তু বর্তমানে এ ধারণা বদলে গেছে। অল্প বয়সেই হার্ট অ্যাটাকসহ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন তরুণরা। এমনকি ৩০ বছরের আশপাশের বয়সীদের আজকাল প্রায়ই হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।
সাধারণত অল্প বয়সে যেকোনো বুকের ব্যথাকেই গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে অবহেলা করে থাকেন বেশিরভাগ মানুষ। তবে এখন আর সেই সুযোগ নেই। অল্প বয়সেই বুকে ব্যাথা হলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।
এছাড়া তুলনামূলক অল্প বয়সে হার্ট অ্যাটাক কেন হয় এবং এর ঝুঁকিগুলো কী—এসব বিষয়ে ধারণা রাখা উচিত।
৩০ বছরে হার্ট অ্যাটাকের কারণ
অল্প বয়সে হার্ট অ্যাটাক হওয়ার কতগুলো স্পষ্ট কারণ রয়েছে। বর্তমান জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, কম ঘুম ইত্যাদি কারণে তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে। এছাড়া আরও কিছু জটিলতা আছে, যেগুলো কারও ভেতর থাকলে তিনি সহজেই হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। যেমন—
১. হৃদরোগ অনেক সময় বংশগত ও হতে পারে। পরিবারের কোন সদস্যের কিংবা আত্মীয়স্বজনের হার্ট অ্যাটাকের পূর্ব ইতিহাস থাকলে হৃদ্রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
২. ডায়াবেটিস থাকলে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে বয়স কম বা বেশি, সেটি গুরুত্বপূর্ণ নয়। ডায়াবেটিস থাকলে হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে দুই থেকে চার গুণ বেশি বেড়ে যায়।
৩. বর্তমান সময়ে বেশিরভাগ তরুণই অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগে থাকেন। অতিরিক্ত শারীরিক ওজন ও স্থূলতা নানা রকম স্বাস্থ্যগত জটিলতা তৈরি করে, যা একপর্যায়ে হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়।
৪. যেকোনো ধরনের হৃদ্রোগের অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ। তরুণদের ভেতর উচ্চ রক্তচাপের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় হার্ট অ্যাটাকের প্রবণতাও বাড়ছে।
৫. বর্তমান তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বেশি। আর ধূমপান হার্ট অ্যাটাকের একটি গুরুত্বপূর্ণ কারণ। ভ্যাপ কিংবা ই-সিগারেটের ভেতর থাকা নিকোটিন ও অন্যান্য বিষাক্ত পদার্থ হৃদ্ গতিকে বাড়িয়ে দেয় এবং উচ্চ রক্তচাপ তৈরি করে। ফলে হার্ট অ্যাটাক হয়।
৬. বর্তমান সময়ের তরুণদের ভেতর অস্বাস্থ্যকর জীবনযাপন বেশি দেখা যায়। খাবারে অনিয়ম, ঠিকমতো না ঘুমানো, টানা পরিশ্রম, দুশ্চিন্তা, হতাশা, মাদকাসক্তি ইত্যাদি কারণে অল্প বয়সেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
নবীন নিউজ/জেড
স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে
ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল
‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ
প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি
বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও
যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি
সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…
প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!
যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!
যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’
যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে
স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে
ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা
ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?
মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?
প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ
১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!
আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু
জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা
৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা
আগুনের দেশ আজারবাইজান
পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?
কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?
ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?
নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?
১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!
এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!
দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি
সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড
বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে