নবীন নিউজ ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০১:২১ পি.এম
সংগৃহীত ছবি
বিচ্ছেদ ঠেকাতে আদালতে শুনানি চলাকালে স্ত্রীকে কাঁধে তুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন স্বামী। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশে লি নামে এক যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেন স্ত্রী চেং। মামলায় চেং অভিযোগ করেন, নেশাগ্রস্ত অবস্থায় লি তাকে মারধর করতেন। দীর্ঘ ২০ বছর সংসার করার পরও লির অভ্যাস পাল্টায়নি। শুরুর দিকে বিচ্ছেদে সায় দেননি আদালত। তবে বিচ্ছেদের দাবিতে অনড় ছিলেন চেং। আদালতে নতুন করে আবেদন জানান তিনি। এই আবেদনের শুনানি চলছিল।
শুনানি শুরু হলে আবেগপ্রবণ হয়ে পড়েন লি। বিচ্ছেদ চান না বলে জানান আদালতে। কিন্তু চেং নিজের অবস্থান পাল্টাননি। এমন পরিস্থিতিতে আদালতকক্ষেই আচমকা চেংকে কাঁধে তুলে দৌড় দেন লি। এ সময় চিৎকার শুরু করে দেন চেং। আদালত থেকে বেরিয়ে বেশ কিছু দূর চলে যাওয়ার পর লিকে আটকায় পুলিশ।
এ ঘটনায় আদালত বিস্মিত হয়ে পড়ে। স্ত্রীকে নিয়ে পালানোর চেষ্টার জন্য লিকে ভর্ৎসনা করেন আদালত। লিখিত দিয়ে ক্ষমাপ্রার্থনা করতে হয় তাকে। ভুল স্বীকার করে, ভবিষ্যতে এমন করবেন না বলে অঙ্গীকার করেন লি।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ