নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০৩:৫১ পি.এম
সংগৃহীত ছবি
শরীরচর্চার সঠিক কৌশলের মাধ্যমে সুঠাম দেহ গঠনের ক্ষেত্রে জিমে যাওয়ার কোনো বিকল্প নেই। কিন্তু শরীরচর্চা বেশ পরিশ্রমের কাজ।
তবে স্বাস্থ্য সচেতন অনেকেই জিমে গিয়ে ঘাম ঝরাতে ভালোবাসেন। তারা জিমে গিয়ে শরীরচর্চায় এমন মগ্ন হয়ে পড়েন যে, শরীরের ভালোমন্দও অনেক সময়ে চোখের আড়ালে চলে যায়।
গ্রীষ্মের গরম হোক কিংবা বর্ষার ভ্যাপসা আবহাওয়া— শরীরচর্চায় সময়ে অতিরিক্ত ঘাম ঝরে অনেকেরই। ফলে শরীরে পানির পরিমাণ কমতে থাকে। শরীর আর্দ্রতা হারাতে শুরু করে। এই সময়ে উচিত শরীরচর্চা বন্ধ করে বিশ্রাম নেওয়া। পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। তা না করে উল্টে যদি ব্যায়াম করতে থাকেন, তাহলে অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। কিন্তু শরীর আর্দ্রতা হারিয়েছে, তা বুঝবেন কীভাবে?
শরীর আদ্রতা হারিয়েছে বুঝার লক্ষণ
১. দীর্ঘক্ষণ ধরে ট্রেডমিলে হাঁটলে, ওজন তুললে এমনিতেই পানি পিপাসা পাওয়া স্বাভাবিক। কিন্তু পিপাসার মাত্রা যদি বেশি হয়, তাহলে একবার খেয়াল করা জরুরি। গলা, মুখের ভেতর যদি অত্যধিক শুষ্ক হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে পানির পরিমাণ কমে গিয়েছে। সে অবস্থায় ভারী শরীরচর্চা করলে মুশকিল হতে পারে।
২. শরীরচর্চার সময় বলে নয়, যেকোনো সময়ে টান ধরতে পারে পেশিতে। আর এই সমস্যার অন্যতম কারণ হলো, শরীরে পর্যাপ্ত পানির অভাব। শরীরে পানির পরিমাণ যখন কমে যায়, তখনই এমন হয়। তাই শরীরচর্চার ফাঁকে হঠাৎ যদি পেশিতে খিঁচুনি অথবা টান ধরে, তাহলে সেই মুহূর্তে শরীরচর্চা বন্ধ করে দেওয়া জরুরি। না হলে কিন্তু চোট-আঘাতের ঝুঁকি বেড়ে যেতে পারে।
৩. বুক ঢিপঢিপ, মাথা ঘোরা, চোখমুখে অন্ধকার দেখা— শরীরচর্চার সময়ে মাঝেমাঝেই এই উপসর্গগুলো দেখা দেওয়ার মানে শরীর অত্যধিক দুর্বল হয়ে পড়েছে। শরীরে পানির পরিমাণ কমে গেলেই সাধারণত এমন হয়। বেশি দুর্বল লাগলে ব্যায়াম না করাই শ্রেয়।
৪. কায়িক পরিশ্রম বেশি হলে মাথা যন্ত্রণা হওয়া স্বাভাবিক। এছাড়া শরীরে পানির পরিমাণ কমে গেলেও অস্বাভাবিক মাথা যন্ত্রণা হয়। ব্যায়ামের ফাঁকে হঠাৎ মাথাব্যথা শুরু হলে পানি খেয়ে, বিশ্রাম নেওয়াই ভালো।
৫. বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে শরীরচর্চা করা বেশ কষ্টসাধ্য। পরিশ্রম বেশি হয়। কিন্তু অনেক সময়ে যতটা পরিশ্রম করার কথা, শরীর ঠিক ততটা করতে পারে না। পানির পরিমাণ কমে গেলে শরীর নিস্তেজ হয়ে পড়তে থাকে। এমন হলে শরীরচর্চায় বিরতি নেওয়া প্রয়োজন।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন