বুধবার ০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

নবীন নিউজ ডেস্ক ৩১ ডিসেম্বার ২০২৪ ০৪:০১ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যেসব শিশু জন্ম নেবে, তারাই জেনারেশন বিটা। এই পর্যায় চলবে ২০৩৯ পর্যন্ত। আগামী ১৫ বছর ধরে যেসব শিশু জন্মাবে, তাদেরই বিটা জেনারেশনের সদস্য। জেনারেশন আলফা, জেন জি বা মিলেনিয়ালরা যেমন আছেন, তারাও থাকবেন। তারা বড় হতে দেখবেন “জেনারেশন বিটা”কে।

এতদিন পর্যন্ত বিভিন্ন জেনারেশনের সময়কাল ধরা হয়েছে মোটামুটি ১৫ বছর করে। ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত যারা জন্মেছে, তারা জেনারেশন আলফা। আবার ১৯৯৬ থেকে ২০১০ সালের মধ্যে যাদের জন্ম, তাদের ধরা হয় জেন জেড। যাদের জেন জি বলা হয়। কারণ, জেন জেডরাই তো জেডকে জি বলে থাকেন। তারও আগে, এসেছিলেন মিলেনিয়ালরা। ১৯৮১ থেকে ১৯৯৬ পর্যন্ত যাদের জন্ম, তারাই অন্তর্ভুক্ত মিলেনিয়াল জেনারেশনে। দেখা যাবে, জেন জি’র অনেকেরই পরবর্তী প্রজন্ম জন্ম নেবে জেনারেশন বিটা হয়ে।

সামজিক গবেষক মার্ক ম্যাকক্রিন্ডলকে কৃতিত্ব দেওয়া হয় এই ধরনের ভাগাভাগি ও নামকরণের জন্য। আলাদা করে বিটা শিশুদের মাহাত্ম্য কোথায়? এই প্রজন্মের শিশুদের অনেকেই ২২ শতকের মুখ দেখবে। তারা ছেলেবেলা থেকেই পাবে প্রযুক্তির সাহচর্য। বিশেষ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকবে জেনারেশন বিটা’র প্রতিদিনের কাজের সঙ্গে।

মনে করা হচ্ছে, এই প্রজন্ম প্রথমবার ব্যবহার করবে স্বয়ংক্রিয় গাড়ি, ওয়্যারেবল হেল্‌থ টেকনোলজি এবং ইমার্সিভ ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ম্যাকক্রিন্ডল তার ব্লগে লিখেছেন, “জেনারেশন আলফা দেখেছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্মার্ট প্রযুক্তির জন্ম। জেনারেশন বিটা সেখানে বাঁচবে এমন এক সময়ে যখন প্রতিদিনের জীবন, শিক্ষা, কর্মক্ষেত্র, স্বাস্থ্য এবং বিনোদনের সঙ্গে জড়িয়ে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশন।”

এ পর্যন্ত মনে হতে পারে, সব কিছু সুন্দর জেনারেশন বিটা’র। কিন্তু এই প্রজন্মের বিটারসুইট তথ্য হলো, এত ভালো কিছুর সঙ্গে কিছু বিটার অর্থাৎ তেতো কিছুও গিলতে হবে। কী রকম? যেমন ধরা যাক, ক্লাইমেট চেঞ্জ। যেভাবে প্রতিদিন বদলে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা, বাড়ছে ঝড়ঝঞ্ঝা, তা নিয়ন্ত্রণে আনার জন্য কার্বন ফুটপ্রিন্ট কমানো বড় চ্যালেঞ্জ হবে এই নতুন প্রজন্মের। জৈব জ্বালানি বাদ দিয়ে ভাবতে হবে দূষণবিহীন জ্বালানির কথা। জঙ্গল কেটে পরিষ্কার করে শহর গড়ে তোলা হচ্ছে, এ প্রবণতার সঙ্গে লড়তে হবে তাদের।

আর এই মুহূর্তে বিশ্বের যেটি বড় মাথাব্যথা, সেই জনসংখ্যার বাড়বাড়ন্ত দুঃশ্চিন্তার কারণ হবে তাদের। যুদ্ধ, দারিদ্র্য নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ পাড়ি দিচ্ছে উন্নত দেশে। এই বিশাল জনসংখ্যার চাপ সামলানো একটা বড় কাজ হয়ে দেখা দেবে তাদের, বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে আশা একটাই, মিলেনিয়াল বা জেন জি’দের চাইতে পরিবেশ নিয়ে বেশি সচেতনতা তৈরি হয়েছে জেনারেশন আলফাদের মধ্যে। একেবারে নতুন অতিথি হিসেবে আসতে চলা জেনারেশন বিটা’ও একইভাবে পরিবেশ নিয়ে সচেতন হবে। সেই সঙ্গে প্রযুক্তির ব্যবহারে নানা দুরবস্থা থেকে মুক্তির পথও বাতলে দেবে জেনারেশন বিটা, এ রকমই আশা করছেন ম্যাকক্রিন্ডল। মিলেনিয়াল বা জেন জি’রাও নিশ্চয়ই আশা পূরণে সহায়তা করবে।

নবীন নিউজ/ পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে