নবীন নিউজ ডেস্ক ২৮ ডিসেম্বার ২০২৪ ০৮:২৮ এ.এম
সংগৃহীত ছবি
সুস্থ থাকতে শরীরচর্চা করা খুবই জরুরি। এর জন্য উত্তম হলো নিয়মিত হাঁটাহাঁটি বা দৌড়ানো কারণ এতে শরীরে রক্ত চলাচল ভালো হয়। ফলে শরীর তরতাজা থাকে। ওজন কমাতে হলে তো বটেই, সুস্থ থাকতে রোজ অন্তত কিছুটা সময় হাঁটাহাঁটি করতে বা দৌড়াতে বলেন চিকিৎসকেরা।
তবে অনেকে দ্বিধায় থাকেন যে, সামান্য কিছু খেয়ে দৌড়ানো বা হাঁটা ভালো, না কি একদম খালি পেটে। এই বিষয়ে নানা মত আছে। ইংল্যান্ডের নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির গবেষকেরা দাবি করেছেন, ভোরবেলা খালি পেটে দৌড়ানোর অনেক উপকারিতা রয়েছে। এতে যেমন ঝটপট মেদ ঝরে যায়, তেমনই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।
খালি পেটে দৌড়লে কী কী লাভ হবে?
জিমে গিয়ে ভারী যন্ত্রপাতি নাড়াচাড়া করে শরীরচর্চা করার সময় নেই যাদের, অথচ দ্রুত মেদ ঝরাতে চান, তাদের জন্য দৌড়ানোর চেয়ে ভালো ব্যায়াম আর নেই। তবে দৌড়ালেই হল না, তারও কিছু নিয়ম, গতি ও সময় আছে।
নটিংহামের গবেষকেরা দাবি করেছেন, সকাল সকাল খালি পেটে দৌড়ালে শরীরে জমা বাড়তি মেদ ঝরে যায়। অতিরিক্ত ক্যালোরি পোড়াতে খালি পেটে দৌড়ানোর পরামর্শই দিচ্ছেন গবেষকরা। এতে তলপেটের মেদ নাকি খুব তাড়াতাড়ি ঝরে যায়। ওজনও দ্রুত কমে।
আরও একটি লাভ হল, এতে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত হয়। ইনসুলিন হরমোনের ভারসাম্য বজায় রাখতে প্রতিদিন সকালে খালি পেটে দৌড়ানোর পরামর্শ দিচ্ছেন গবেষকেরা।
সকালে খালি পেটে অন্তত ১৫ মিনিট দৌড়ালে হজমপ্রক্রিয়া উন্নত হবে। গ্যাস-অম্বলের সমস্যাও দূর হবে। শরীরে হরমোন ক্ষরণের ভারসাম্য বজায় থাকবে।
গবেষকেরা জানাচ্ছেন, দৌড়ালে শরীর যেমন তরতাজা থাকবে, তেমনই মনও ভালো থাকবে। দৌড়ালে এন্ডরফিন নামক ‘সুখানুভূতি সৃষ্টিকারী হরমোন’-এর নিঃসরণ বেড়ে যাবে। ফলে মনমেজাজ ভালো থাকবে। অতিরিক্ত চিন্তাভাবনা, উদ্বেগ ভোগাবে না।
এর ফলে অনিদ্রার সমস্যাও দূর হবে। দৌড়ালে সারা শরীরের পেশির ব্যায়াম হয়। অক্সিজেন কোষে কোষে গিয়ে পৌঁছায়। তাই ঘুমের সমস্যা থাকলে তা চটজলদি দূর হবে।
তবে গবেষকেরা জানাচ্ছেন, খালি পেটে ঠিকই, দৌড়াবেন কিন্তু শরীরে যেন পানির ঘাটতি না হয়। দৌড়ানোর মাঝেমাঝে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে অল্প অল্প করে পানি খেতে পারেন। দৌড়ালে প্রচুর ঘাম হয়। তাতে শরীর থেকে পানি বেরিয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়তে পারেন। তা ছাড়া শরীরে পানির ঘাটতি হলে ‘মাসল ক্র্যাম্প’ হয়। তাই সতর্ক থাকতে হবে।
নবীন নিউজ/পি
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন