নবীন নিউজ, ডেস্ক ২২ ডিসেম্বার ২০২৪ ০৪:২৮ পি.এম
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগী মারা গেছেন। স্বজনদের দাবি, ওপেন হার্ট সার্জারির সময় তিনি মারা যান; যা নিয়ে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর মৃত্যুরও সাড়ে তিন ঘণ্টা পর জানানো হয় পরিবারকে। ঘটনা ধামাচাপা দিতে দেয়া হয় চাকরি ও অর্থের প্রলোভন।
জানা গেছে, গত বুধবার (১৮ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন নামে এক রোগীকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার বলছে, অস্ত্রোপচারের আগেও স্বাভাবিক ছিলেন তিনি। তবে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে তার মৃত্যু হয়।
ভুক্তভোগীর ছেলে আতিকুর রহমান লিটু বলেন, ভুল চিকিৎসার কারণে আমাদের উপার্জনক্ষম লোকের মৃত্যু হলো। এর দায় কে নেবে? এর দায় গ্রিন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের।
স্বজনের অভিযোগ, অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর পর ছলচাতুরীর আশ্রয় নেয় কর্তৃপক্ষ। মৃত্যুর খবর পরিবারকে সাড়ে তিন ঘণ্টা পর জানানো ছাড়াও দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন।
এ বিষয়ে ভুক্তভোগীর মেয়ে ফারজানা আক্তার বলেন, আমার পড়ালেখার খরচ এবং পড়ালেখা শেষে গ্রিন লাইফে চাকরি দেয়া হবে বলে প্রস্তাব দেয় হাসপতাল কর্তৃপক্ষ। এ ছাড়া চিকিৎসকের সহকারীর হাতে ৫ হাজার টাকা দিয়ে বলা হয়েছে রোগীর স্বজনদের দেয়ার জন্য।
এদিকে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঘটনা তদন্ত করে কারও গাফিলতি পেলে ব্যবস্থার আশ্বাস দেয়া হয়েছে।
গ্রিন লাইফ হাসপাতালের জেনারেল বিভাগের পরিচালক হাসান খালিদ বলেন, ‘সার্জনই কাজটা করে। কিন্তু ড্রেসিং, রোগীকে বেডে নেয়া, পজিশনিং করা, তৈরি করার কাজ করতে সব সময় সার্জন লাগে না।’
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করে হাসপাতালে হট্টগোল করেন বিক্ষুব্ধ স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় পরিবারকে দেয়া হাসপাতালের বিল ভাউচারে অসংগতি পাওয়া গেছে বলে জানায় পুলিশ। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার আশ্বাসে রাত ৩টার দিকে মরদেহ নিয়ে যায় পরিবার।
কলাবাগান থানা পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘তাদের ম্যানেজমেন্টে সমস্যা আছে। সেটা হলো- টাকা দেয়ার পর রশিদ দেয়ার কথা কিন্তু সেটা না দিয়ে হাতে লিখা একটা রশিদ দেয়া হয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ নিয়ে এলে আমরা ব্যবস্থা নেবো।’
নবীন নিউজ/জেড
সপ্তাহে ১৫০ মিনিটের যে অভ্যাস ডায়াবেটিস থেকে রক্ষা করবে
স্বাস্থ্যের ডিজির সঙ্গে অশোভন আচরণের দায়ে ডা. ধনদেবকে অব্যাহতি
কোভিডের চেয়েও ভয়াবহ হতে পারে বার্ড ফ্লু
সকালের কিছু ভুল অভ্যাসেই বাড়তে পারে হার্টের ঝুঁকি
মুখ ও গলায় এই ৫ লক্ষণ হলে সতর্ক থাকুন, হতে পারে কিডনি সমস্যা
শরীরের যে ১০ লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
‘অপারেশনের ভয়ে’ হাসপাতালের ১০ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু
বিশ্বজুড়ে দ্বিগুণ হতে পারে লিভার ক্যান্সার
আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বিসিএস চিকিৎসকরা
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
ইফতারে স্যালাইন খাচ্ছেন, জানেন কী হয়?
দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত, আক্রান্ত ৫ জন
দূষিত বায়ু বাড়াচ্ছে অটিজমের ঝুঁকি
ভোরে ঘুম থেকে উঠলে হতে পারে যেসব ক্ষতি
লিভারের ক্ষতি করে যে ৩ পানীয়
ব্রেস্ট ক্যানসার শনাক্ত করার সঠিক পদ্ধতি
সকালে কলা খাওয়ার উপকারিতা জানেন?
ফুসফুসের ক্যানসারের লক্ষণ ও সাধারণ চিকিৎসা
শিশু রোগীদের ক্যানসারের ওষুধ ফ্রিতে প্রদানের ঘোষণা ডব্লিউএইচও’র
ওষুধের দাম নির্ধারণ কোম্পানির হাতে, ঠুঁটো জগন্নাথ অধিদপ্তর
নস্টালজিয়া নামের এক রোগ যেভাবে এখন একটি আবেগের নাম
ত্বকের উজ্জলতা ধরে রাখতে প্রতিদিন কত গ্লাস পানি পান করা জরুরি?
যেসব লক্ষণে হতে পারে ব্রেস্ট ক্যান্সার
পচে যাচ্ছে দীপংকরের পা, খোঁজ নিচ্ছে না কেউ!
মানসিক রোগের শারীরিক লক্ষণ
শ্বেতী রোগ কেন হয়, এটি কি নিরাময়যোগ্য অসুখ?
প্রতিদিন চিয়া সিড খাওয়া কি ভালো?
শিশুর নাক ডাকা কোনও রোগের লক্ষণ নয়তো!
অনবরত হাঁচি থেকে মুক্তি পেতে
কথায় কথায় বুকজ্বালা