নবীন নিউজ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০২:২৩ পি.এম
সংগৃহীত ছবি
বিশ্বে প্রথমবারের মতো রোবোটিক ‘হার্ট ট্রান্সপ্লান্ট’ করা হলো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। দেশটির কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে হৃদ্রোগে আক্রান্ত ১৬ বছরের এক কিশোরের শরীরে এই প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে আল আরাবিয়া এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির কার্ডিয়াক সার্জন ডা. ফেরাস খলিল আড়াই ঘণ্টার ওই অস্ত্রোপচারটির নেতৃত্ব দিয়েছেন। রোগীর বুকে কোনো ধরনের ছিদ্র না করেই ওই হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই অস্ত্রোপচার নিয়ে সূক্ষ্ম পরিকল্পনা করা হয়েছে।
রোবোটিক হার্ট সার্জারিতে ন্যূনতম কাটা-ছেঁড়ার মাধ্যমে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই পদ্ধতিতে ওপেন-হার্ট সার্জারির তুলনায় রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে এবং সম্ভাব্য জটিলতাগুলোও উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।
গত বছর, কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে নন-অ্যালকোহলিক লিভার সিরোসিস (এনএএসএইচ) এবং হেপাটোসেলুলার কার্সিনোমা’য় (এইচসিসি) ভুগছেন এমন একজন ৬৬ বছর বয়সী সৌদি ব্যক্তির ওপর বিশ্বের প্রথম সম্পূর্ণ রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছে।
তারপর থেকে, এরকম আরোও চারটি প্রতিস্থাপন করা হয়েছে, যার সবগুলোই সৌদি নাগরিকদের সাথে জড়িত। রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে তারাই প্রথম, যারা ভবিষ্যতে রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট থেকে উপকৃত হবেন।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ