শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

নবীন নিউজ ডেস্ক ২৫ ডিসেম্বার ২০২৪ ০৩:০৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আজারবাজাইনের বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন মানুষ মারা গিয়েছে। আহত ও আশংকাজনক অবস্থায় আছেন আরও অনেকে। এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষ।

খুদে এক পাখির সঙ্গে সংঘর্ষে বিমান কীভাবে দুর্ঘটনায় পড়ে।

এটাকে কেউ আমাদের সমাজে প্রচলিত এক প্রবাদের সঙ্গে মেলাচ্ছেন। বিদ্রুপাত্তক সেই প্রবাদটা হলো—হাতির সঙ্গে পিঁপড়ার সংঘর্ষ। 

অনেকেই ভাবতেই পারেন না, তুচ্ছ এক পাখির সঙ্গে বিশাল ওজনের বিমানের কিভাবে সংঘর্ষ হয়। আর যদি হয়ও, এতে বিমানের ক্ষতি কিভাবে হয়?

বেশিরভাগ ক্ষেত্রে এধরনের সংঘর্ষে বড় ধরনের ক্ষতি হয় না।

তবে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে।  
পাখির সঙ্গে সংঘর্ষ কীভাবে ঘটে?

বিমান যখন টেকঅফ (উড্ডয়ন) বা ল্যান্ডিং (অবতরণ) করে, তখন এটি ভূমির কাছাকাছি অবস্থায় থাকে। এ সময় বিমান পাখির সঙ্গে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। কারণ অনেক পাখি মাটির কাছাকাছি উড়ে বেড়ায়।

সাধারণত বিমানবন্দরের আশপাশের এলাকায় খাবার বা আশ্রয়ের জন্য পাখির আনাগোনা বেশি থাকে। ফলে সংঘর্ষের আশংকা অনে বেশি থাকে।

পাখি যদি উতন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায়, ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। ইঞ্জিন থেমে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। ২০০৯ সালের ‘মিরাকল অন দ্য হাডসন’ দুর্ঘটনায় এমন ঘটনা ঘটেছিল।

সেই ঘটনায় একটি বিমান পাখির সঙ্গে সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করে।

পাখি অনেক সময় অজান্তে বিমানের নাক বা ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে।
পাখি বিমানের ডানায় বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে। এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটাতে পারে। এটা বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে।

কেন পাখির সঙ্গে সংঘর্ষ ঝুঁকিপূর্ণ?

পাখির ওজন এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয়, তা মারাত্মক ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ, একটি ১ কেজি ওজনের পাখি যদি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে, তা একটি বড় বিস্ফোরণের শক্তি উৎপন্ন করতে পারে।

কিছু সময় একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খেতে পারে। এতে বিমানের একাধিক অংশে ক্ষতি তৈরি করে।

এ জন্য বিমানবন্দরগুলো পাখির সঙ্গে সংঘর্ষ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ নেয়।  যেমন অনেক বিমান বন্দরে ব্যবহার করা হয় পাখি তাড়ানোর প্রযুক্তি। বিমানবন্দরগুলোতে শব্দ সৃষ্টিকারী ডিভাইস বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয়।

বিমানবন্দরের আশপাশে পাখির খাবার এবং আশ্রয়ের সম্ভাবনা কমাতে জলাধার এবং গাছপালা সরিয়ে ফেলা হয়। আধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে পাখির অবস্থান শনাক্ত করা হয় এবং বিমানের পাইলটকে সতর্ক করা হয়। এ ছাড়া, বিমানবন্দরের আশপাশে এমন অবস্থা তৈরি করা হয় যাতে পাখি সহজে সেখানে আকৃষ্ট না হয়।

পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের একটি গুরুতর চ্যালেঞ্জ, তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। গবেষণা ও উন্নয়নের ফলে এখন বিমানবন্দরগুলো আরও নিরাপদ হচ্ছে, এবং পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত।

তবুও, এ ধরনের ঘটনা এড়াতে সবার সহযোগিতা প্রয়োজন। যেমন, বিমানবন্দরের আশপাশে বর্জ্য না ফেলা, যেগুলো পাখি আকর্ষণ করতে পারে। এ ছাড়া, সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।

এই সমস্যা সমাধানে মানুষ ও প্রকৃতির সহাবস্থানের একটি টেকসই সমাধান প্রয়োজন। বিজ্ঞানীরা আরও উন্নত প্রযুক্তি এবং পদ্ধতি উদ্ভাবনে কাজ করছেন। সেগুলো হয়তো ভবিষ্যতে এই সমস্যার ঝুঁকি প্রায় শূন্যে নামিয়ে আনবে। এই উন্নয়ন বিমান চলাচলের নিরাপত্তা এবং বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থায় একটি নতুন দিগন্তের সূচনা করবে।

সূত্র: হাউ ইটস ওয়ার্কস

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে