শক্রবার ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ফিচার

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

নবীন নিউজ ডেস্ক ২৪ ডিসেম্বার ২০২৪ ০২:১৫ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মানুষই শুধু একজন আরেকজনকে বেঁধে রাখে না। আরও একটা প্রাণী আছে, যারা স্বজাতিকে বেঁধে রাখে। 

বলুন তো এই প্রাণীটি কী হতে পারে?

সেটা এমনক এক প্রাণীর পক্ষে সম্ভব যারা দড়ি বা সুতার ব্যবহার জানে। আর মানুষের বাইরে একাজটা করতে পারে একমাত্র মাকড়সা।

তবে সুতার ব্যবহার জানলেও সব মাকড়সা বাঁধাছাদার ঝামেলায় যায় না। ইন্দোনেশিয়ার নার্সারি ওয়েব মাকড়সারাই এই কাজটা করতে পারে। 
এই প্রজাতির পুরুষ মাকড়সা তাঁদের স্ত্রী সঙ্গীকে বেঁধে রাখে।

কেন এটা করে?

শুধু প্রজননকালেই পরুষ মাকড়সা স্ত্রীদের বেঁধে রাখে।

কারণ, নার্সারি ওয়েব প্রজাতির স্ত্রী মাকড়সারা আকারে তুলনামূলক বড় এবং আক্রমণাত্মক। এদের মধ্যে সেক্সুয়াল ক্যানিবালিজম নামে একটা বিশেষ আচরণ দেখা যায়। প্রজননের সময়, বিশেষ করে মিলনের পরে, স্ত্রী মাকড়া আক্রমণাত্মক হয়ে ওঠে, কখনো পুরুষটাকে খেয়েও ফেলে। তাই আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পুরুষ মাকড়সারা এই কাজ করে।

কীভাবে বাঁধে?

পুরুষ মাকড়সা প্রজননের আগে স্ত্রী মাকড়সাকে নিজেদের জাল তৈরির সুতার সাহায্য স্ত্রীকে আংশিকভাবে বেঁধে রাখে। এই বাঁধন মাকড়সাকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করে, ফলে পুরুষ মাকড়সারা নিরাপদে প্রজনন করতে পারে। স্ত্রী মাকড়সার পা এবং দেহের অন্যান্য অংশে এই সিল্ক শক্তভাবে জড়িয়ে দেওয়া হয়। যাতে তারা পাল্টা আক্রমণ করতে না পারে। 

এতে স্ত্রী মাকড়সা কম সক্রিয় হয় এবং পুরুষ মাকড়সা প্রজননের জন্য পর্যাপ্ত সময় পায় এবং সুরক্ষাও নিশ্চিত হয়।

বেঁধে রাখার ফলে মিলন শেষে পুরুষ মাকড়সা পালিয়ে যাওয়ারও পর্যাপ্ত সযোগ পায়। 

মাকড়সার এই আচরণ একটা বিবর্তনীয় কৌশল। এই আচরণ পুরুষ মাকড়সাদের প্রজনন সফলতার হার বাড়াতে সাহায্য করে।

এ বিষয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের গবেষক ড. মারিয়া জোসেফ বলেন, ‘নার্সারি ওয়েব পুরুষদের এই কৌশল আসলে একটি বিবর্তনীয় অভিযোজন। এটা সেক্সুয়াল ক্যানিবালিজমের সম্ভাবনা কমিয়ে প্রজননের সাফল্যের হার বাড়ায়। সিল্কের ব্যবহার পুরুষ মাকড়সাদের যেমন শুধু সুরক্ষা দেয়,  তেমনি এটা তাদের সঙ্গী বাছাই প্রক্রিয়াতেও সাহায্য করে। এটা প্রকৃতির একটি বিস্ময়কর বিবর্তনীয় উদাহরণ।’

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

স্ত্রীর কথা শুনে চলা পুরুষের রোগের ঝুঁকি কম থাকে

news image

ঋতু বদলের সঙ্গে সঙ্গে রং বদলাতে পারে যে শিয়াল

news image

‘শয়তানের নিশ্বাস’ বা ‘ডেভিলস ব্রেথ’ কতটা ভয়াবহ

news image

প্রেমের টানে মানুষের রেকর্ডকে হার মানিয়েছে তিমি

news image

বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক পাখি’, হত্যা করতে পারে মানুষকেও

news image

যেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার বেশি

news image

সোনারগাঁ লোকজ উৎসব পানামনগর, যেখানে মিলবে গ্রামীন ছোঁয়া…

news image

প্রপোজের পর পছন্দের মানুষ রাজি হলে উত্তম, না হলেও বা ক্ষতি কী!

news image

যে কাঠের মূল্য প্রতি কেজি ৮ লাখ টাকা!

news image

যে রাজনৈতিক বিরোধ থেকে ‘এক-এগারো’

news image

যেসব ভুলের কারণে পাসপোর্ট অফিস থেকে ফিরে আসতে হতে পারে

news image

স্বাদুপানির মাছের ২৪ শতাংশ বিলুপ্তির ঝুঁকিতে

news image

ডিভোর্স: কেমন আছেন ঢাকার একক মায়েরা

news image

ফায়ার সার্ভিসের গাড়ির রঙ লাল কেন?

news image

মোনালিসার ছবি এত ভুবন বিখ্যাত হওয়ার কারণ কী?

news image

প্রিয়জনকে ঝুড়িভরা ফুল উপহার দেওয়ার দিন আজ

news image

১৭ বছর পর্যন্ত ক্ষোভ মনে পুষে রাখতে পারে কাক!

news image

আজ থেকে জেন বিটা প্রজন্ম শুরু

news image

জেন জি’র যুগ শেষ, আসছে জেন বিটা

news image

৯ মস্তিষ্কের অধিকারী অক্টোপাসের জ্ঞানের রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা

news image

আগুনের দেশ আজারবাইজান

news image

পাখির সঙ্গে সংঘর্ষে কীভাবে বিমান বিধ্বস্ত হয়?

news image

কে এই সান্তা ক্লজ, কেন তিনি লাল পোশাক পরেন?

news image

ব্ল্যাকহোল কি সত্যিই বাষ্পীভূত হয়?

news image

নার্সারি ওয়েব মাকড়সা কেন স্ত্রীকে বেঁধে রাখে?

news image

১৫০০ বছরের মৃতদের নগরী, যেখানে রয়েছে ৬০ লাখ কবর!

news image

এই ক্যাফেতে ৫ সেকেন্ড নাচলেই কফি ফ্রি!

news image

দেড় লাখ টাকায় সোনার চা, রূপার কাপ ফ্রি

news image

সমুদ্রের ৭,৯০০ মিটার গভীরতায় আবিষ্কার হলো শিকারি অ্যামফিপড

news image

বাজেটের মধ্যেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে